শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৩, ১১:৩৪ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২৩, ১০:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক নারীকে নিজের স্ত্রী দাবি দুই ব্যক্তির, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক: সিলেটে নগরের লামাবাজার এলাকায় আইরিন সুলতানা (৩৫) নামে এক নারীকে নিজের স্ত্রী দাবি করে দুই ব্যক্তির মধ্যে হাতাহাতি ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে আয়েশা মেডিকেয়ারের সামনে এ ঘটনা ঘটে।

আইরিন সুলতানা কুমিল্লার দেবীদ্বার উপজেলার শাহজাহান মিয়ার মেয়ে। স্বামী দাবি করা ওই দুই ব্যক্তি হলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাদিয়া গ্রামের মো. খোকন মিয়া (৪৫) এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার কাউয়াদি গ্রামের কবির হোসেন (৩৬)।

জানা গেছে, আইরিন সুলতানার সঙ্গে খোকন মিয়ার প্রায় ১৯ বছর আগে বিয়ে হয়েছিল। তাদের সংসারে চারটি সন্তান আছে। প্রায় চার বছর আগে স্ত্রী-সন্তানদের সিলেটের ভাড়া বাসায় রেখে মালদ্বীপে চলে যান খোকন। খোকন প্রবাসে যাওয়ার পর প্রেমের সম্পর্কে জড়িয়ে আইরিন প্রায় দেড় বছর আগে কবির হোসেনের সঙ্গে সংসার শুরু করেন। কবির ও আইরিন আদালতে গিয়ে বিয়ে করেন। বিয়ের সময় আইরিন নিজেকে তালাকপ্রাপ্ত দাবি করেছিলেন। খবর পেয়ে দেশে ফিরে খোকন স্ত্রী আইরিনকে খুঁজতে থাকেন।

বুধবার বিকেলে লামাবাজার এলাকায় আইরিন ও কবিরকে পেয়ে যান খোকন। এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে কাউন্সিলর রেবেকা আক্তার বলেন, দুই ব্যক্তিই ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করছেন। তাদের কাছে নাকি প্রমাণ আছে। পরে তিনজনকেই পুলিশের হাতে তুলে দিয়েছি।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, তিন জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিন জনের মধ্যে সমঝোতা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ