শিরোনাম
◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস ◈ উয়েফা নেশনস লিগে নরওয়ের রোমাঞ্চকর জয়, হালা‌ন্ডের জোড়া গোল ◈ মোবাইল আসক্তিতে বদলে যাচ্ছে শিশুর স্বাভাবিক বিকাশ ও বেড়ে ওঠার পরিবেশ ◈ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না হলে বাতিল হবে ১৪ হাজার প্রবাসীর আবেদন ◈ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: যুদ্ধ নয়, সংঘাত সমাধানে চাই আলোচনা ও কূটনীতি ◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ১১:১৬ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২২, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আড়াইহাজারে ছিনতাইকারীদের হাতে সবজি ব্যবসায়ী খুন

সবজি ব্যবসায়ী খুন

এম এ হাকিম ভূঁইয়া: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মোমেন (৩৩) নামে এক সবজি ব্যবসায়ী খুন হয়েছে। তিনি স্থানীয় মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাদী এলাকার আফাজউদ্দিনের ছেলে। 

আজ ভোর ৫টার দিকে তিনি তার নিজ বাড়ি থেকে রুপগঞ্জ উপজেলার গাউছিয়ায় পাইকারী আতড় থেকে অটো রিকশা যোগে প্রতিদিনের মত আজকেও সবজি কিনতে যাচ্ছিলেন। আড়াইহাজার উপজেলার ঝাউগড়া এলাকায় মুড়ির মিল সংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা বাঁশ দিয়ে তাকে বহনকৃত অটোর গতিরোধ করে। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান। 

খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ভোরেই মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে নারায়ণগঞ্জের বিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করে। খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র এএসপি (সি-সার্কেল) আবির হোসেন ও আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক হাওয়াদার সকালে ঘটনাস্থল পরির্দশন করেছেন।

স্থানীয় চায়ের দোকানী আউয়াল মিয়া বলেন, ভোর ৫টার দিকে কিছু লোক অটো রিকশা বাঁশ দিয়ে থামায়। পরে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় আমি চিৎকার শুনে ভয়ে দোকান থেকে বের হয়নি। পরে পুলিশ আসলে বের হয়ে দেখি একজন লোক রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। তার বয়স ৩২-৩৩ হতে পারে। 

এ সময় স্থানীয় আরও বলেন, আড়াইহাজার-ভুলতা সড়কের ঝাউগড়া এলাকায় প্রায় সময় ভোরে ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। ভোরে উপজেলার বিভিন্ন এলাকার সবজি, মাছ ও অন্যান্য ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চলাচল করেন। ফাঁকা রাস্তায়
প্রায় সময় ছিনতাকারীদের কবলে পড়েন অনেকে। এতে অনেকেই খুনের শিকার হচ্ছেন। অনেকের সর্বস্ব হারাচ্ছেন। 

মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান আমান উল্যাহ আমান বলেন, সবজি ব্যবসায়ী নিজের বাড়িতে থেকে ভোরে রুপগঞ্জের গাউছিয়ায় পাইকারী আড়ত থেকে প্রতিদিনের মত আজকেও সবজি কিনতে যাচ্ছিলেন। স্থানীয় ঝাউগড়া এলাকায় পৌঁছলে তাকে বহনকৃত অটো রিকশা (ব্যাটারি চালিত) গতিরোধ করে। এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়েছে। তার সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। অতিরিক্ত রক্তক্ষণে তিনি ঘটনাস্থলে মারা যান। তিনি বলেন, দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। 

মৃতের ভাগিনা ইব্রাহিম বলেন, মোমেন তিন সন্তানের জনক। তাকে যারা নৃসংশভাবে হত্যা করেছে। আমি দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তিনি স্থানীয় শালমদী বাজারে সবজি বিক্রেতা ছিলেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, কিছু ছিনতাইকারী সবজি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। এসময় তার কাছে থাকা কিছু টাকাও নিয়ে গেছে। তবে দুস্কৃতিকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ