শিরোনাম
◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ১২:২৫ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২২, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আব্বা আমাকে বাঁচাও, প্রবাসী তরুণীর আর্তনাদ

নিজস্ব প্রতিবেদক: সংসারের অভাবের কারণে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর সৌদি আরবে যান হবিগঞ্জের মাধবপুরের এক তরুণী। গৃহকর্মীর কাজে যাওয়া ওই তরুণীর জীবন এখন সংকটে।

গত ২ অক্টোবর ওই তরুণী ইমোতে তার বাবাকে বলেন, আব্বা, তুমি আমারে বাঁচাও। পারলে আজকে আমারে নিয়ে যাও। ওরা আমার জীবন শেষ কইরালাইতাছে। আর কিছু দিন গেলে আমার লাশ পাইবা।

ওই তরুণী মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের আব্দুল কুদ্দসের মেয়ে। তিনি জানান, চুনারুঘাটের কাসেম নামের এক ব্যক্তির মাধ্যমে ঢাকার আরামবাগ শান ওভারসিস রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আমার মেয়ে সৌদি যায়। ২ অক্টোবর পর থেকে মেয়ের সঙ্গে আর যোগাযোগ করতে পারছেন না তিনি।

এ সময় মেয়েকে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছেন আব্দুল কুদ্দস।

মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম জানান, মেয়েটির পাসপোর্ট প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে রিয়াদের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে ওই তরুণীকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।

  • সর্বশেষ