শিরোনাম
◈ কারাগার ভাঙার দুই বছর পরও অধরা ৫১৯ বন্দী, পরিচয় মিলছে না ১৮২ জনের ◈ সিলেট মাজার এলাকায় অভিনেতা সমু চৌধুরীর উত্তেজিত আচরণ, ছড়িয়ে পড়েছে ভিডিও ◈ ছয় মাসে বিএনপি সরকারের কার্যক্রম: অর্জন, চ্যালেঞ্জ ও আগামী পরিকল্পনা ◈ আমার ক‌্যা‌রিয়া‌রে  সর্বকালের সেরা ছি‌লেন শচীন টেন্ডুলকার: শো‌য়েব আখতার ◈ ম‌্যান‌চেস্টার সি‌টি‌কে হা‌রি‌য়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল ◈ ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত, জানা গেল উৎপত্তিস্থল ও মাত্রা ◈ একাদশে ১৩ লাখের বেশি আসন ফাঁকা, উচ্চশিক্ষায় কতটা প্রভাব পড়বে? ◈ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬ ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চট্টগ্রাম-রানং শিপিং রুট চালু করতে আগ্রহী থাইল্যান্ড ◈ ‘ফার্স্ট বাংলাদেশ’ নীতিতে ৬ মাস : কূটনীতিতে কতটা এগোল বিএনপি সরকার?

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২২, ০১:৪৫ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২২, ০১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে চীনা কোম্পানির বিনিয়োগের আগ্রহ প্রকাশ

দাউদকান্দিতে চীনা কোম্পানির বিনিয়োগের আগ্রহ প্রকাশ

হোসাইন মোহাম্মদ : দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর আহ্বানে দাউদকান্দিতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন চীনা কোম্পানি।

বুধবার বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে দাউদকান্দি উপজেলায় ইলেক্ট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি স্থাপনের লক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলীকে সাথে নিয়ে চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কর্নধার মি. জিয়াং তোনের নেতৃত্ব্যে একটি প্রতিনিধি দল ফ্যাক্টরি স্থাপনের লক্ষ্যে জমি পরিদর্শন করে। 

জমি পরিদর্শন শেষে চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কর্নধার মি.জিয়াং তোন সাংবাদিকদের বলেন,আমরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, এখানে ব্যবসার অনেক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ-চীন দুই দেশ সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে সম্পর্ক ও বন্ধুত্ব দিনে দিনে আরো গভীর হচ্ছে। 

আগামী দিনে এ সম্পর্ক আরো গভীর হবে বলে প্রত্যাশা করেন তিনি।মি. জিয়াং তোন আরও বলেন, আমি বাংলাদেশে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি। বাংলাদেশে ইলেক্ট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি স্থাপনের জন্য সুন্দর একটি ব্যবসায়িক স্থান খুজছি। কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যানের আহবানে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে দাউদকান্দি উপজেলায় কয়েকটি জমি পরিদর্শন করেছি, শিপিং এর মাধ্যমে পন্য চট্টগ্রাম হয়ে দাউদকান্দি ও পরে ঢাকায় পৌছানো অনেক সহজ হবে। 

এজন্য আমরা দাউদকান্দিতেই ইলেক্ট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি স্থাপনের জন্য পছন্দ করেছি। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমাদের দাউদকান্দির ফ্যাক্টরি থেকে উৎপাদন কার্যক্রম শুরু হবে।

মিঃ জিয়াং তোন জানান, দাউদকান্দির এ উৎপাদন কার্যক্রম শুরু হলে প্রায় ১হাজার  লোক এখানে কর্মসংস্থানের সুযোগ পাবে। এ সময় চীনা প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনির হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়