শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন? ◈ সৌদির সঙ্গে আলোচনা সফল হলে হজের ভাড়া আরও কমবে: আফরোজা খানম ◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি ◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৬ রাত
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত

আর্থিক সুবিধা গ্রহণ করে রাষ্ট্রের বিপুল রাজস্ব ক্ষতিতে ভূমিকা রাখার অভিযোগে কর অঞ্চল-ফরিদপুরের অতিরিক্ত সহকারী কর কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর প্রশাসন-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষর করেন। সোমবার এনবিআরের পক্ষ থেকে বিষয়টি প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আর্থিক সুবিধার বিনিময়ে বিপুল রাজস্ব ক্ষতি-সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন তিনি। জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়