শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৪ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাপাসিয়ায় একাদশের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 

এ এইচ সবুজ,গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ার খিরাটীতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বঙ্গতাজ কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত নবীন ছাত্র-ছাত্রীদের নিয়ে আলোচনাসভা ও পরিচিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৫ সেপ্টেম্বর) সকালে কলেজ মিলনায়তনে নবীন শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গতাজ কলেজের অধ্যক্ষ মো: আওলাদ হোসেন খান'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি মো: জাহাঙ্গীর বিন হামিদ।

অর্থনীতি বিভাগের প্রভাষক সুকুমার সেন ও মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মোসা: ইয়াসমিন বেগমের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শেখ আবু আশেক, জীব বিজ্ঞান বিভাগের সহ: অধ্যাপক তাসলিমা আক্তার, সমাজকর্ম বিভাগের প্রভাষক মো: শওকত হোসেন, গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য এবং শিক্ষানুরাগী মো: মাজহারুল হক, শিক্ষানুরাগী সোহরাব মোল্লা, কলেজের গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য মো: শফিকুর রহমান, গভর্নিং বডির সদস্য এবং দ্য রয়েল পাবলিসার্সের প্রকাশক মো: জামাল উদ্দিন আহমেদ, শিক্ষানুরাগী সোহরাব মোল্লা।

Advertisement

এছাড়াও কলেজের সাবেক শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সিদ্দিকুর রহমান অপু, রাকিব উল্লাহ, এ এইচ সবুজ।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর বিন হামিদ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। তোমাদের লক্ষ্য ও উদ্দেশ্য থাকতে হবে একজন আদর্শবান মানুষ হওয়া। আর এজন্যই তোমাদেরকে নিয়মিত কলেজে আসতে হবে এবং ক্লাস করতে হবে। বিশেষ করে মোবাইলের প্রতি আসক্তি কমাতে হবে।

এসময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদ্যুৎসাহী সদস্য মাজহারুল হক বলেন, তোমাদেরকে স্বপ্ন দেখতে হবে, সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে এবং স্বপ্ন পূরণ করতে হবে। স্বপ্ন পূরণে তোমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে পিতা- মাতার ভূমিকা অপরিসীম। তাই মায়েদের খেয়াল রাখতে হবে সন্তান কোথায় যায় এবং কি করে। সর্বোপরি ভালো ছাত্র-ছাত্রী হতে হলে মোবাইলের ব্যবহার ছাড়তে হবে।

অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদেরকে কলেজের ডায়েরি, ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের সকল বিভাগের শিক্ষক-শিক্ষিকা,গভর্নিং বডির সকল সদস্য ও কলেজের সাবেক শিক্ষার্থীরা।

  • সর্বশেষ