শিরোনাম
◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ ◈ বাংলাদেশের সঙ্গে বোয়িং চুক্তি, মার্কিন অর্থনীতিতে বড় সাফল্য বললেন ট্রাম্প ◈ জাতিসংঘে তারেক–শাহবাজ বৈঠক: সম্পর্ক জোরদারে জোর ◈ দেশে আরও ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন, বাড়ছে অ্যাপনির্ভর ব্যাংকিং সেবা ◈ কারা এই হুতি বিদ্রোহীরা, কী তাদের লক্ষ্য? ◈ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ, গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০১:৩৫ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ :  সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (২৯ সেপ্টেম্বর) সকালে  জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা  একাডেমি তে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষক, ইমাম,মাদরাসা শিক্ষক আলেম ওলামা, সাংবাদিক, স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের প্রধানসহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। 

ময়মনসিংহ বিভাগীয়  কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস এর সভাপতিত্বে সমাবেশে ফুলবাড়িয়া ৬ আসনের   সংসদ সদস্য মোসলেম উদ্দিন, ঈশ্বরগঞ্জ  ৮ আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম, ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কান্তি চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি  জহিরুল হক খোকা, ও সাধারণ সম্পাদক এড মোয়াজ্জেম হোসেন বাবুল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামসহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,  সম্প্রীতির বাংলাদেশ।  সমাজে  একে অপরের প্রতি সম্প্রীতি বজায় রাখতে হবে । কোন অপশক্তির উস্কানিমূলক কর্মকান্ড অস্হিরতা তৈরী করতে দেয়া হবে না।

আইন শৃংখলার বাহিনী সোচ্চার রয়েছে। মুসলিম -হিন্দু, ধনী-গরিব সবার পরিচয় আমরা মানুষ। তাই একে অপরের প্রতি ভালোবাসা দেখাতে হবে।

ধর্ম-বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে সবাই মিলে মিশে  এগিয়ে নিতে হবে। কোনো ধরনের বৈষম্য না রেখে সমাজ অসহায়দের পাশে দাঁড়াতে হবে। সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ