শিরোনাম
◈ এমপি হিসেবে শপথ নিতে পারবেন বিএনপির সরোয়ার আলমগীর, প্রার্থিতা বৈধ ◈ ওভারটাইমে এসে ঘুম, হাজিরা দিয়ে চলে যান কর্মীরা, অনিয়মে তোলপাড় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে! ◈ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার পর আবারও তেলের বাজারে অস্বস্তি! ◈ ফিফা থেকে ১৮.৫ মি‌লিয়ন ডলার ‘পুরস্কার’ পাচ্ছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন ◈ ইরানের হত্যার তালিকায় আমার নাম সবার ওপরে: ট্রাম্পের বিস্ফোরক দাবি ◈ আগামী ১০ জুলাই থেকে টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ◈ দেশের বাজারে ভরিতে ৩ হাজার ৩২৫ টাকা কমল স্বর্ণের দাম ◈ নিজের করা আইনেই ফেঁসে যাচ্ছে আওয়ামী লীগ, অপরাধ প্রমাণ হ‌লে দল নি‌ষিদ্ধ ও সম্পদ বা‌জেয়াপ্ত হ‌তে পা‌রে ◈ যেকোনো মার্কিন হামলার জবাবে ইরান হরমুজ প্রণালি বন্ধ করবে ও দ্বিগুণ হামলা চালাবে: ইরান ◈ আপিল বিভাগের রায়ে সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৪২ সকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হানিমুনে স্বামীকে মারধর

প্রেমিক ছাত্রলীগ নেতাসহ সেই নববধূ গ্রেপ্তার

ছাত্রলীগ নেতা প্রেমিকসহ সেই নববধূ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: সমুদ্র সৈকত কুয়াকাটায় হানিমুনে গিয়ে স্বামীকে মারধর করে প্রেমিকের সঙ্গে পালানো নুরে জান্নাত লুলুকে গ্রেপ্তার করেছে বরগুনার তালতলী থানা পুলিশ। সময়

এ সময় তার প্রেমিক বরগুনার তালতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান নোমানকেও গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের আগাপাড়া গ্রামে নোমানের ভগ্নীপতি হাসান প্যাদার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নোমান তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া এলাকার আলাল হাওলাদারের ছেলে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, মারধরের ঘটনায় লুলুর স্বামী মনিরুল ইসলাম বাবু পটুয়াখালীর কলাপাড়া থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় গ্রেপ্তারের পর তাদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নববধূকে নিয়ে কুয়াকাটা বেড়াতে যান বরগুনা পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন ছেলে সিঙ্গাপুর প্রবাসী মনিরুল ইসলাম বাবু। পরে ওই দিন রাত ১১টার দিকে কয়েকজন সহযোগীকে নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে বাবুকে মারধর করেন তার স্ত্রীর প্রেমিকা ছাত্রলীগ নেতা নোমান। এরপর বাবুকে ফেলে প্রেমিক নোমানের সঙ্গে পালিয়ে যান লুলু। এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর কলাপাড়া থানায় মামলা করেন প্রবাসী মনিরুল ইসলাম বাবু। এর আগে গত ১৬ সেপ্টেম্বর বাবুর সঙ্গে বিয়ে হয় বরগুনা সদর উপজেলার ৮নং ওয়ার্ডের হেউলিবুনিয়া গ্রামের হারুন-অর-রশিদের মেয়ে নুরে জান্নাত লুলুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়