শিরোনাম
◈ কৃষিজমি নষ্ট করে অপ্রয়োজনীয় রাস্তা নয়, রংপুর বাইপাসের সম্ভাব্যতা যাচাই করবে সরকার ◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ◈ পুলিশ-বিজিবির গাড়ি থেকে এমপির বাড়িতে আগুন, কীভাবে উত্তপ্ত হলো টুঙ্গিপাড়া? ◈ আওয়ামী লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী ◈ জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ, সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুবর্ণচরে খরা ও লবণ সহিষ্ণু ধান আবাদে কৃষক সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে খরা ও লবণাক্ততা সহিষ্ণু উচ্চ ফলনশীল বিনা-১০ জাতের বোরো ধান আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষক সমাবেশ ও প্রদর্শনী প্লট অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ১ নম্বর স্লুইসগেট এলাকায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্ভাবিত বিনা-১০ জাতের ধানের প্রদর্শনী প্লট পরিদর্শন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

‘স্মার্ট কোস্টাল অ্যাগ্রি-নেক্সট’ প্রকল্পের আওতায় স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও (সার্ভিস ফর হিউম্যান বিয়িং অর্গানাইজেশন) এ আয়োজন করে। প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে এমএস টিসিডিসি।

এসএইচবিও'র পক্ষ থেকে জানানো হয়, অনাবৃষ্টির কারণে উপকূলীয় অঞ্চলের কৃষিজমিতে লবণাক্ততা বাড়ছে। এতে রবি মৌসুমে বোরো ধান আবাদ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন কৃষকরা। প্রচলিত অনেক জাতের ধান চাষে ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার করতে হচ্ছে। ফলে পানির স্তর ক্রমেই নিচে নেমে যাওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

Advertisement

এ পরিস্থিতিতে খরা ও লবণাক্ততা সহিষ্ণু বিনা-১০ জাতের ধান আবাদ কৃষকদের জন্য সম্ভাবনাময় বিকল্প হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, এ জাতের ধান লবণাক্ত জমিতেও ভালো ফলন দিতে সক্ষম। পাশাপাশি চাষাবাদে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানো এবং জৈব সার ও ট্রাইকো-কম্পোস্ট ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যয় কমানোর সুযোগ রয়েছে।

সমাবেশে শতাধিক কৃষক ও যুবক অংশ নেন। এতে বক্তব্য দেন এসএইচবিওর নির্বাহী পরিচালক ফাহিদা সুলতানা, প্রকল্পের সমন্বয়ক আব্দুল্লাহ আল রাহাদসহ স্থানীয় কৃষক ও যুব প্রতিনিধিরা।

এসএইচবিওর নির্বাহী পরিচালক ফাহিদা সুলতানা বলেন, লবণাক্ততা ও অনিশ্চিত আবহাওয়ার চাপে থাকা সুবর্ণচরের কৃষকদের সহায়তায় ইতোমধ্যে ২০ জন তরুণকে ‘স্মার্ট কোস্টাল অ্যাগ্রি লিডার’ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় স্বল্প সময়ে ফসলের রোগ শনাক্ত ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার উদ্যোগও রয়েছে।

তিনি আরও জানান, ট্রাইকো-কম্পোস্ট সার উৎপাদন ও বাজারজাতকরণের লক্ষ্যে ৫০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা উদ্যোক্তা হিসেবে সার উৎপাদন ও বিক্রির মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।

আয়োজকদের আশা, খরা ও লবণাক্ততা সহিষ্ণু জাতের ধান চাষ এবং পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে সুবর্ণচরের কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হবে।

  • সর্বশেষ