শিরোনাম
◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ◈ পুলিশ-বিজিবির গাড়ি থেকে এমপির বাড়িতে আগুন, কীভাবে উত্তপ্ত হলো টুঙ্গিপাড়া? ◈ আওয়ামী লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী ◈ জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ, সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জের সাত বছরের মাদ্রাসা ছাত্রী তাইবা ইলহাম নুহাকে (৭) শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার সাত দিন পর পাওয়া ময়নাতদন্ত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হয়েছে। তবে হত্যাকাণ্ডের নয় দিন পেরিয়ে গেলেও এখনো ঘাতককে শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এতে জেলা শহর মাইজদীসহ পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠেছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে বেগমগঞ্জের ৫ নম্বর ছয়ানী ও সদর উপজেলার ১ নম্বর চর মটুয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার, ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। এর আগে গত সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে নুহার ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে পাঠানো হয়।

নিহত নুহা বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে মাহতাপুর গ্রামের মাহতাপুর নূরানী মাদ্রাসার প্রথম জামাতের শিক্ষার্থী ছিল।

Advertisement

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সদর উপজেলার মরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন বড় ভাই ইয়াছিন আরাফাতের সঙ্গে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয় নুহা। পরে সন্ধ্যায় গ্রামের একটি ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনেরা।

পরিবারের অভিযোগ, ঘটনার দিন থেকেই তারা এটিকে হত্যাকাণ্ড দাবি করে হত্যা মামলা করতে চাইলেও পুলিশ প্রথমে অপমৃত্যুর মামলা নথিভুক্ত করে। পরে ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়ায় নতুন করে হত্যা মামলা দায়েরের বিষয়টি সামনে আসে।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি নিষ্পাপ শিশুকে এভাবে হত্যা করা হলেও এখন পর্যন্ত অপরাধীদের শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার শুরু থেকেই পরিবার হত্যাকাণ্ডের অভিযোগ জানিয়ে আসছিল। অথচ প্রথমে তাদের অভিযোগ গুরুত্ব না দিয়ে অপমৃত্যুর মামলা নেওয়া হয়। এখন ময়নাতদন্তে হত্যার বিষয়টি নিশ্চিত হয়েছে। তাই আর কালক্ষেপণ না করে দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, ছয়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জামাল উদ্দীন, জামায়াত নেতা মাওলানা আব্দুর রহীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে নুহাকে শ্বাসরোধে হত্যার বিষয়টি উঠে এসেছে। হত্যাকারীকে শনাক্ত করতে ইতিমধ্যে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে কাজ করছেন।

  • সর্বশেষ