শিরোনাম
◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ◈ পুলিশ-বিজিবির গাড়ি থেকে এমপির বাড়িতে আগুন, কীভাবে উত্তপ্ত হলো টুঙ্গিপাড়া? ◈ আওয়ামী লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী ◈ জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ, সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ ◈ দাউদ ইব্রাহিমের কার্যালয় হিসেবে ব্যবহৃত ভবনে বুলডোজার ◈ একনেকে এবার অনুমোদন পেল ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকার ১৬ প্রকল্প

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৬:৪৭ বিকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ০৬:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টা

আজিজুল ইসলামঃ যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ব্যাংকের প্রধান ফটকের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুই যুবক। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ব্যাংক সূত্রে জানা গেছে, রাতে ব্যাংকে দায়িত্ব পালনরত কর্মচারী সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখতে পান, দুই যুবক ব্যাংকের প্রধান ফটকের ভেতরে প্রবেশ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছে। বিষয়টি বুঝতে পেরে তিনি ব্যাংকের ভেতর থেকে তাদের ধাওয়া করেন। এ সময় দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে। তবে আগুনে ব্যাংকের কোনো সম্পদ বা স্থাপনার ক্ষতি হয়নি।

নারিকেলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় ব্যাংকের কোন ক্ষয়-ক্ষতি হয় নাই। কাউকে গ্রেফতার করা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে এবং তদন্তের পরে এঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওটায় আনা হবে।

গ্রামীন ব্যাংকের ম্যানেজার ছূটিতে থাকায় তিনি বিষয়টি জেনেছেন বলে জানান।তবে বিস্তারিত কিছু তিনি জানেন না  

  • সর্বশেষ