শিরোনাম
◈ পারমাণবিক অস্ত্রে বিশ্বের শীর্ষ ৯ দেশ, কার হাতে কতটি আছে? ◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ◈ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন ◈ শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরানোর বিষয়ে প্রশ্নে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ইসলামী ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ যেতে পারে সরকারের হাতে ◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি ◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:১০ সকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাত ঘণ্টার বৈঠকে সমঝোতা, খুলল শ্রীমঙ্গলের খেজুরিছড়া চা-বাগান

শ্রমিক অসন্তোষ ও উত্তেজনার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে টি কোম্পানির ডিনস্টন ডিভিশনের আওতাধীন খেজুরিছড়া চা-বাগান ও কারখানা অবশেষে খুলে দেওয়া হয়েছে। 

শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দীর্ঘ সাত ঘণ্টার রুদ্ধশ্বাস বৈঠক শেষে বাগান কর্তৃপক্ষের ওপর চার দফা কড়া শর্ত আরোপ করে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। 

সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকেই বাগান ও কারখানা খুলে দেওয়া হয়েছে এবং শনিবার (১৪ নভেম্বর) থেকে শ্রমিকেরা নিয়মিত কাজে ফিরবেন।

শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। জুমার নামাজের বিরতিসহ টানা সাত ঘণ্টার এই বৈঠকে ফিনলে টি কোম্পানির প্রতিনিধি, আন্দোলনরত চা-শ্রমিক প্রতিনিধি, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনা ও দেনদরবার শেষে লিখিত শর্তসাপেক্ষে বিরোধ নিষ্পত্তিতে ঐকমত্যে পৌঁছায় সব পক্ষ।

Advertisement

বৈঠকে গৃহীত চার দফা কঠোর সিদ্ধান্ত:

বাগানের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়—এমন কোনও বক্তব্য বা কাজ করতে পারবেন না। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাকে তাৎক্ষণিক অপসারণ, বদলি বা বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে বাধ্য থাকবে ফিনলে টি কোম্পানি কর্তৃপক্ষ।

খেজুরিছড়া চা-বাগানের মন্দিরে পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা উদ্‌যাপন করা হবে। এ বিষয়ে যেকোনো প্রতিবন্ধকতা এড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হবে, যা সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করবে।

বাগানের মন্দিরের চলমান সংস্কার ও উন্নয়নকাজে কোনো ধীরগতি না রেখে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার মাধ্যমে কাজের গতি দ্রুততর করা হবে। এই আন্দোলন ও বিরোধের জেরে কোনো পক্ষই যেন পরবর্তীতে প্রতিশোধমূলক বা বিরূপ আচরণ না করে এবং শ্রমিকদের কাজে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, তা কঠোরভাবে নিশ্চিত করতে হবে।

সভার শেষে চা-শ্রমিক, বাগান কর্তৃপক্ষ এবং মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে লিখিত সিদ্ধান্তগুলো চূড়ান্ত করা হয় এবং উভয় পক্ষ এতে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, অভ্যন্তরীণ বিরোধ ও শ্রমিক অসন্তোষের জেরে ফিনলে টি কোম্পানির ডিনস্টন ডিভিশনের খেজুরিছড়া চা-বাগান ও কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। এতে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, “খেজুরিছড়া চা-বাগানের অচলাবস্থা ও শ্রমিক অসন্তোষ নিরসনে প্রশাসনের মধ্যস্থতায় সব পক্ষের অংশগ্রহণে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শ্রমিক ও মালিকপক্ষের বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সর্বসম্মতিক্রমে চারটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্য দিয়ে বাগানের অচলাবস্থা কাটলো এবং স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে আসার পথ সুগম হলো।”

  • সর্বশেষ