শিরোনাম
◈ শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠাতে চেয়েছিল ভারত: বিবিসি বাংলা ◈ শুরুতেই বিতর্কের মুখে মিস ইউনিভার্স, অংশ নিতে পারছেন না ১৫ দেশের প্রতিযোগী ◈ ঢাকার মেট্রোরেল সম্প্রসারণে বড় প্রকল্পের কাজ পেল ভারতের টাটা ◈ যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার ◈ এমপির বাড়িতে আগুন, পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এমপির বাড়িতে পেট্রোল বোমা হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন নাহিদ ইসলামের ◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা ◈ ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী ◈ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ◈ ‘হাতকড়া পরব না, কোন আইনে আছে?’ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের প্রশ্ন

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ০৮:৫৬ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২৬, ০৮:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার

রুশমি আক্তার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কালীশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকা থেকে এসব বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পোনাহুরা এলাকায় একটি বিচ্ছিন্ন হাত পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানান তারা।

খবর পেয়ে বাউফল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আশপাশে তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে আরও দুটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়।

তবে উদ্ধার হওয়া হাত-পা কার, কীভাবে সেগুলো ওই এলাকায় এল এবং এর পেছনে হত্যাকাণ্ডের কোনো ঘটনা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শনে আসছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ