শিরোনাম
◈ এক মাসের জন্য বাংলা‌দেশ নারী ফুটবল দ‌লের কোচ এরিক মেয়ের ◈ তেহরানের প্রস্তাব গ্রহণ করুন, অন্যথায় যুদ্ধের পথ বেছে নিন: যুক্তরাষ্ট্রকে ইরান ◈ বিদেশে চিকিৎসা ও পড়াশোনায় ডলার পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক, বেড়েছে দ্বিগুণ সীমা ◈ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ◈ স্বপ্নপূরণ হ‌লো না বাংলা‌দে‌শের, ড্র হলো সিলেট টেস্ট, সিরিজ পে‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় নতুন বিধিমালা, উন্মুক্ত দরপত্রে নিয়োগ পাবে দেশি-বিদেশি অপারেটর ◈ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল, নিশ্চিত হতে পারেনি ঢাকা ◈ ট্রাম্পের সোশ্যাল পোস্টের মাধ্যমে মোদির প্রশংসা প্রচারে মাসে ৭৫ হাজার ডলারে লবিং ফার্ম নিয়োগ ভারতের! ◈ ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সফরসঙ্গী হচ্ছেন যারা ◈ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার চিঠি পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ০৬:৪৬ বিকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৬, ০৬:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও ট্রাকের তীব্র সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ট্রাকচালকের পা কেটে দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে তাকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস সদস্যরা।

​সোমবার (০৯ নভেম্বর) ভোর ৬টার দিকে মধুখালী বাজারের মরিচবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরা থেকে আসা রডবোঝাই একটি ট্রাক মধুখালী বাজারের সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিলের সামনে রড আনলোড করার জন্য ঘুরাচ্ছিল। ঠিক সে সময় কালীগঞ্জ থেকে ঢাকাগামী 'গোল্ডেন লাইন পরিবহন'-এর একটি দ্রুতগতির বাস ট্রাকটির মাঝামাঝি অংশে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের চালক, সহকারী ও যাত্রীসহ অন্তত ৩০ জন আহত হন।

​দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে চালক ভেতরে আটকে পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ট্রাকচালকের একটি পা কেটে তাকে উদ্ধার করে। চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

​বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ঘটনার পর পরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। আহতদের অধিকাংশকে প্রাথমিক চিকিৎসা শেষে গন্তব্যে পাঠানো হয়েছে।

​তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ