শিরোনাম
◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ বাজারে কমছে সবজি, ডিম ও মুরগির দাম ◈ তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানের কঠিন শর্ত মেনে নিল বাংলাদেশ ◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার ◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৬, ০৯:৩৫ সকাল
আপডেট : ০২ নভেম্বর, ২০২৬, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পঞ্চগড়ে দেখা মিলল বিরল 'অ্যালবিনো' সাদা জলঢোড়া সাপ

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিরল বৈশিষ্ট্যের একটি অ্যালবিনো জলঢোড়া সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির শরীরের স্বাভাবিক রঙের পরিবর্তে হলদেটে-সাদা বর্ণ দেখা গেছে। বন্যপ্রাণী উদ্ধারকর্মীদের ভাষ্য, অ্যালবিনিজম নামের বিশেষ জিনগত বৈশিষ্ট্যের কারণে সাপটির শরীরে এমন রঙের পরিবর্তন হয়েছে।

গত ২৭ অক্টোবর উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হলদিয়াপুকুর গ্রাম থেকে সাপটি উদ্ধার করেন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের (WSRTBD) প্রতিষ্ঠাতা সভাপতি ও উদ্ধারকর্মী মো. শহিদুল ইসলাম।

উদ্ধার হওয়া সাপটি জলঢোড়া বা চেকার্ড কিলব্যাক প্রজাতির। এর বৈজ্ঞানিক নাম Fowlea piscator। এটি সম্পূর্ণ নির্বিষ প্রজাতির সাপ। সাধারণত এ প্রজাতির সাপের শরীরে বাদামি ও কালচে ছোপ দেখা যায়। তবে অ্যালবিনো বৈশিষ্ট্যের কারণে উদ্ধার হওয়া সাপটির শরীরে হলদেটে-সাদা রঙের ব্যতিক্রমী উপস্থিতি দেখা গেছে।

উদ্ধারকর্মী মো. শহিদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া সাপটি জলঢোড়া প্রজাতির এবং সম্পূর্ণ নির্বিষ। তবে সাপটির শরীরে একাধিক ক্ষত রয়েছে। অ্যালবিনিজমের কারণে এর স্বাভাবিক রঙের পরিবর্তে হলদেটে-সাদা বর্ণ ধারণ করেছে। এ ধরনের বৈশিষ্ট্যের সাপ সচরাচর দেখা যায় না।

তিনি আরও বলেন, সাপটি কয়েকবার খোলস বদলানোর পর এর শারীরিক পরিবর্তন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের জন্য কিছুদিন রেখে দেওয়া হবে। পরে সাপটিকে অবমুক্ত করা হবে।

  • সর্বশেষ