কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে হয়। এসময় সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয়াংকা চক্রবর্ত্তী, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক,বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফা, আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল আমিন, ডা. মনির উল্লাহ, ডা. আমিনুল ইসলাম, ডা. আছরার উল্লাহ নুরী,প্যানেল চেয়ারম্যান রাশেদ নুরী, এনজিও প্রতিনিধি নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় হাসপাতালের এম্বুলেন্স সমস্যা সমাধান, জনবল সংকট নিরসন, অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসার মান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় হাসপাতালের রোগীদের খাবার নিজে খেয়ে মান যাচাই করেন এমপি জহিরুল ইসলাম। পরে তিনি হাসপাতালের ইনডোর, আউটডোর পরিদর্শন করে রোগীদের সাথে কথা বলে চিকিৎসা সেবা ও স্বাস্থ্যের খোঁজখবর নেন।