কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬/২৭ সিজন ২ খেলোয়াড় বাছাই কার্যক্রমের উদ্বোধন বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল থেকে দিনব্যাপী বাঁশখালী পৌরসভা পযার্য়ের খেলোয়াড় বাছাই অনুষ্ঠান বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব কুমার দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার ও বাঁশখালী পৌরসভার প্রশাসক মোঃ রুহুল আমিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, পৌরসভার নিবাহী তৌহিদুল ইসলাম, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক রতন চক্রবর্তী , মোঃজাফর ইকবাল সহ পৌরসভার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
ক্রীড়া সংগঠক মোঃ নাছির উদ্দিনের সঞ্চালনায় পৌরসভা পযার্য়ের খেলোয়াড় বাছাই পর্বে পৌর এলাকা মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কিন্ডার গার্ডেন সহ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন ,যাদেরকে পৌর প্রশাসক মোঃ রুহুল আমিন ছাত্র ছাত্রীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা যায়।