শিরোনাম
◈ ‘ক্রসফায়ার’ শব্দ ব্যবহারে আইজিপিকে সতর্ক করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সাঁতার প্রতিযোগিতা শুরু, উদ্বোধনী দিনেই ছয়টি নতুন রেকর্ড ◈ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী ◈ জাতিসংঘে কিউবা-যুক্তরাষ্ট্রের উত্তপ্ত বাক্যবিনিময়, অধিবেশন স্থগিত করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ◈ মেয়াদ শেষের পথে গঙ্গা চুক্তি, সাড়া নেই ভারতের ◈ বাংলাদেশ-নেপালের পর ইউরোপজুড়ে জেন-জি আন্দোলন, ভবিষ্যৎ ও স্বপ্ন হারানোর ক্ষোভে রাজপথে তরুণেরা ◈ এবার এক নারীর সঙ্গে নাটোর-৪ আসনের এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল! ◈ অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সেশেলসকে হারালো বাংলাদেশ ◈ এশিয়া কাপ আর্চারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণজয় ◈ সেঞ্চুরির দুয়ারে সাদমান, দাপুটে দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬, ০৮:৪৬ রাত
আপডেট : ২৮ অক্টোবর, ২০২৬, ০৮:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে তরুণ প্রজন্মের উদ্যোগে ব্যতিক্রমী মাদক ও জুয়া বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : মাদকের ভয়াল থাবায় আজ বিপন্ন দেশের তরুণ সমাজ। যুবসমাজকে রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে লালমনিরহাটে সোচ্চার হয়েছে তরুণ প্রজন্ম। মাদকের বিষাক্ত ছাবল ও সর্বনাশা জুয়ার আগ্রাসন থেকে যুবসমাজকে বাঁচাতে এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে মন্ডলেরহাট মৃত্তিঙ্গা বিএম কলেজ মাঠে এক ব্যতিক্রমী ও বর্ণাঢ্য মাদক ও জুয়া বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ​মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে সদর উপজেলার মন্ডলেরহাট তরুণ প্রজন্ম’-এর উদ্যোগে এই ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

মাদক, জুয়া ও সমাজবিরোধীদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে হাজার হাজার স্থানীয় দর্শক উপস্থিত ছিলেন।

​গোকুন্দা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সায়েদুল ইসলাম পাটোয়ারী সাজু।

Advertisement

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— মৃত্তিঙ্গা বিএম কলেজের অধ্যক্ষ এবিএম ফিরাজ সিদ্দিকী আপেল, গোকুণ্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম আলতাফ হোসেন রিপন এবং জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল। এ সময় বক্তারা যুবসমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন।

​সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল কুর্শামারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মাদক ও জুয়ার কুফলভিত্তিক সচেতনতামূলক নাটিকা। কোমলমতি শিক্ষার্থীদের প্রাণবন্ত অভিনয়ে ফুটিয়ে তোলা হয় কীভাবে মাদক ও জুয়া একটি সুন্দর পরিবার ও সম্ভাবনাময় জীবনকে ধ্বংস করে দেয়। নাটকের বার্তা দর্শকদের গভীরভাবে নাড়া দেয় এবং উপস্থিত হাজারো দর্শক করতালির মাধ্যমে শিক্ষার্থীদের সাধুবাদ জানান।

স্থানীয় সচেতন মহল মনে করছে, বর্তমান সময়ে যুবসমাজকে রক্ষা করতে কেবল প্রশাসনিক ব্যবস্থা নয়, বরং এমন সাংস্কৃতিক ও সামাজিক উদ্যোগ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখতে পারে। তরুণ প্রজন্মের এমন প্রশংসনীয় উদ্যোগ আগামী দিনে মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

  • সর্বশেষ