শিরোনাম
◈ ‘ক্রসফায়ার’ শব্দ ব্যবহারে আইজিপিকে সতর্ক করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সাঁতার প্রতিযোগিতা শুরু, উদ্বোধনী দিনেই ছয়টি নতুন রেকর্ড ◈ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী ◈ জাতিসংঘে কিউবা-যুক্তরাষ্ট্রের উত্তপ্ত বাক্যবিনিময়, অধিবেশন স্থগিত করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ◈ মেয়াদ শেষের পথে গঙ্গা চুক্তি, সাড়া নেই ভারতের ◈ বাংলাদেশ-নেপালের পর ইউরোপজুড়ে জেন-জি আন্দোলন, ভবিষ্যৎ ও স্বপ্ন হারানোর ক্ষোভে রাজপথে তরুণেরা ◈ এবার এক নারীর সঙ্গে নাটোর-৪ আসনের এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল! ◈ অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সেশেলসকে হারালো বাংলাদেশ ◈ এশিয়া কাপ আর্চারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণজয় ◈ সেঞ্চুরির দুয়ারে সাদমান, দাপুটে দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬, ০৮:১৬ রাত
আপডেট : ২৮ অক্টোবর, ২০২৬, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে এসিল্যান্ডের স্ট্যাটাস

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম (অপ খধহফ অফধসফরমযর) নামের ফেসবুক আইডিতে সাংবাদিকদের মানক্ষুন্ন করে বিরুপ স্ট্যাটাস পোস্ট করায় ক্ষুব্ধ সাংবাদিক মহল। গতকাল বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১ টায় এ বিষয়ে আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের এক জরুরী সভায় অনুষ্ঠিত হয়। সভায় সরকারি সকল প্রোগ্রামে এসিল্যান্ডের উপস্থিতি থাকলে ওই প্রোগ্রামের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা ও বেনজির রহমান, সাংবাদিক মিহির কুমার সরকার, আবু হাসান, আনোয়ার হোসাইন, হেদায়েতুল ইসলাম উজ্জল, আবু মুত্তালিব মতি, মোমিন খান, মিজানুর রহমান, পবিত্র মজুমদার, হেদায়েতুল নয়ন প্রমুখ। সভায় সাংবাদিকরা বলেন, পরবর্তী ৭২ ঘন্টার মধ্য ফেসবুক আইডি থেকে পোস্টটি অপসারন করে পোস্ট দাতা আদমদীঘির এসিল্যান্ড দুঃখ প্রকাশ না করলে উপজেলা প্রশাসনেরও সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত গ্রহন করা হবে।

আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম গত ২৬ অক্টোবর রাতে তার দপ্তরের নামে ‘এসিল্যান্ড আদমদীঘি’ ফেসবুক আইডি থেকে ঢালাও সকল সাংবাদিকদের জড়িয়ে একটি স্ট্যাটাস দেন। সেখানে লেখা হয় ‘সাংবাদিকতা করতে মিনিমাম যোগ্যতা লাগে। আশা করি সেই যোগ্যতা অর্জন করে নিজেদের ওজন ধরে রেখে সাংবাদিকতা করবেন। তা না হলে মানুষ আপনাদের এমনভাবে প্রত্যাখ্যান করবে যে কোথাও মুখ দেখাতে পারবেন না’। সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে এসিল্যান্ডের এমন স্ট্যাটাস পোস্ট করায় শুরু হয় আলোচনা আর সমালোচনা। তার এমন স্ট্যাটাসে ক্ষুব্ধ সাংবাদিক মহল তীব্র নিন্দা জানিয়েছেন।

  • সর্বশেষ