শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬, ০৭:০৯ বিকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০২৬, ০৮:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাজেকে ৪৮ ঘণ্টার সড়ক অবরোধের ডাক, পর্যটকদের সরিয়ে নেওয়া হচ্ছে

রাঙামাটির সাজেকে শনিবার (১০ অক্টেবর) দুপুর ১২টা থেকে টানা ৪৮ ঘণ্টার সড়ক অবরোধের ডাক দিয়েছে সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। জেএসএসের (সন্তু লারমা) সদস্যদের সাজেকে অবস্থান এবং সাধারণ মানুষকে হুমকি দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠন দুটির নেতারা।

সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বলেন, অবরোধের ৪৮ ঘণ্টার মধ্যে সাজেক থেকে জেএসএসের সশস্ত্র সদস্যদের সরিয়ে নিতে হবে। অন্যথায় আন্দোলন আরও জোরদার করা হবে।

সংগঠন দুটির সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সাজেকের মাচালং উজো বাজারে বিক্ষোভ ও সমাবেশ থেকে অবরোধের ঘোষণা দেওয়া হয়। তবে কর্মসূচির পেছনে ইউপিডিএফের চাপ রয়েছে বলে দাবি করেছে জেএসএস। সংগঠনটির রাঙামাটি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন, ইউপিডিএফের চাপে সংগঠন দুটি অবরোধের ডাক দিয়েছে। সাধারণ মানুষকে জেএসএস কোনও হুমকি দেয়নি।

অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, সংগঠন দুটিকে অবরোধ দিতে বাধ্য করার অভিযোগ সত্য নয়। তবে সাধারণ মানুষের পক্ষে তাদের নেওয়া কর্মসূচির প্রতি ইউপিডিএফের সমর্থন রয়েছে।

এদিকে সাজেক পর্যটনকেন্দ্রে গতকাল রাতেও প্রায় তিন হাজার পর্যটক অবস্থান করছিলেন বলে জানিয়েছেন সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা।

বাঘাইছড়ি উপজেলার ইউএনও আমেনা মারজান জানান, সড়ক অবরোধের কথা তিনি শুনেছেন। নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় সকাল ১০টার দিকে সাজেকে অবস্থানরত পর্যটকেরা বাঘাইহাটের উদ্দেশে রওনা হয়েছেন।

  • সর্বশেষ