শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬, ০১:৩৯ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০২৬, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

আশুলিয়ার জামগড়া তেঁতুলতলা এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আশুলিয়ার ডিপিজেড ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট এবং জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে কাঁঠালতলা মোড়সংলগ্ন একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত পৌনে ১০টার দিকে হঠাৎ একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হলে সঙ্গে সঙ্গে বিষয়টি জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসকে জানানো হয়। তবে রাস্তায় যানজট থাকায় সময়মতো ফায়ার সার্ভিস গরমাস্থলে পৌঁছাতে পারেনি। এসময় স্থানীয়রা নিজস্ব প্রচেষ্টা বিভিন্ন বাসাবাড়ি থেকে পানি নিয়ে আগুন নির্বাপণের চেষ্টা করে।

কিন্তু আগুন দ্রুত আশপাশের আরো কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়লে ঝুঁকির মুখে পড়ে যায় আশপাশের বাসাবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এবং জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘরের স্থলে পৌঁছাতে দেরি করায় ডিপিজেড ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

Advertisement

আশুলিয়া জামগড়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব জানান, কাঁঠালতলা মোড়সংলগ্ন একটি ঝুটের গোডাউনে আগুন লাগলে স্থানীয় লোকজন নিজেদের উদ্যোগে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ডিপিজেড ফায়ার সার্ভিস ও জিরাবো মরণ ফায়ার সার্ভিস থেকে চারটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

আগুনের বিষয়টি নিশ্চিত করে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন বলেন, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডিপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন জানিয়েছেন, বাইপাইল থেকে জামগড়া পর্যন্ত পুরো রাস্তায় তীব্র যানজটের কারণে গাড়িগুলো সময়মতো পৌঁছাতে পারেনি। আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ল এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত সাপেক্ষ বলেও জানান তিনি।

  • সর্বশেষ