শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৬, ০৭:৩৮ বিকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২৬, ০৭:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু 

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ সদর উপজেলায় বৌলাই ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মিন্টু মিয়া (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তেরহাসিহা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিন্টু মিয়া ওই গ্রামের মো. তৌহিদ মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। তবে নিয়মিত ট্রাক চালানোর কাজ না থাকায় পরিবারের আয়ের পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য ভাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশাও চালাতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার সকালেও অটোরিকশা নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মিন্টু মিয়া। এ সময় গ্যারেজে চার্জে থাকা অটোরিকশার চার্জার খুলতে যান তিনি। চার্জার খোলার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মিন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ