শিরোনাম
◈ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো ◈ রাজধানীতে আগামীকাল ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ ◈ অটোগ্যাসে বড় মূল্যবৃদ্ধি, লিটারে বাড়ল প্রায় ১১ টাকা ◈ আখতারুজ্জামানের জামিন নাকচ, আদালত প্রাঙ্গণে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হাতাহাতি ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ ◈ দিল্লিতে রিয়াজ-জয়শঙ্কর বৈঠক, অমীমাংসিত সংকট নিরসনে আলোচনায় জোর ◈ তৃণমূলের রাজ্যসভা আসনে এবার বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক ◈ ডেঙ্গুতে আরো ৬ প্রাণহানি, হাসপাতালে ২০৮৯

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬, ০৬:৫৩ বিকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৬, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোরেলগঞ্জে নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে ঝরল ৩ প্রাণ, আহত এক শিশুসহ ৬

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার : বাগেরহাটের মোরেলগঞ্জে ডাববোঝাই নছিমনের সঙ্গে পরপর তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও ছয়জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের দোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মোরেলগঞ্জের দোনা গ্রামের জামাল মাস্টারের ছেলে সোয়েব হোসেন (১৬), নজরুল খানের ছেলে আমিন খান (২২) এবং কালিকাবাড়ি গ্রামের বাবুল মোল্লার ছেলে রিমন মোল্লা (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দোনা এলাকায় ডাববোঝাই একটি নছিমনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পরপর তিনটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যান।

মোরেলগঞ্জ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মোসিফাত খান তিনজনকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

advertisement

গুরুতর আহত দোনা গ্রামের রিয়াদ হোসেন (১৮) ও গুলিশাখালী গ্রামের রিয়াজুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া পিরোজপুরের উজ্জ্বল চন্দ্র দাস, তার স্ত্রী অপর্ণা দাস ও মেয়ে উমা দাস মোরেলগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলগুলোর গতি বেশি ছিল এবং চালকদের কারও মাথায় হেলমেট ছিল না। অন্যদিকে, ডাববোঝাই নছিমনটিও দ্রুতগতিতে চলছিল এবং এর সামনের লাইট জ্বলছিল না বলে তারা জানান। দুর্ঘটনার পর নছিমনের চালক পালিয়ে গেছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ