শিরোনাম
◈ ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা দাবি, শ্রমিকদের প্রস্তাবিত মজুরিতে কার বেতন কত? ◈ শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী ◈ এক মাসের জন্য বাংলা‌দেশ নারী ফুটবল দ‌লের কোচ এরিক মেয়ের ◈ তেহরানের প্রস্তাব গ্রহণ করুন, অন্যথায় যুদ্ধের পথ বেছে নিন: যুক্তরাষ্ট্রকে ইরান ◈ বিদেশে চিকিৎসা ও পড়াশোনায় ডলার পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক, বেড়েছে দ্বিগুণ সীমা ◈ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ◈ স্বপ্নপূরণ হ‌লো না বাংলা‌দে‌শের, ড্র হলো সিলেট টেস্ট, সিরিজ পে‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় নতুন বিধিমালা, উন্মুক্ত দরপত্রে নিয়োগ পাবে দেশি-বিদেশি অপারেটর ◈ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল, নিশ্চিত হতে পারেনি ঢাকা ◈ ট্রাম্পের সোশ্যাল পোস্টের মাধ্যমে মোদির প্রশংসা প্রচারে মাসে ৭৫ হাজার ডলারে লবিং ফার্ম নিয়োগ ভারতের!

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৫ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ ১০ দিন ধরে

রাজশাহীর বাগমারা উপজেলায় একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত ৮ সেপ্টেম্বর সকাল থেকে নিখোঁজ লামিয়া ও মোছা. আশা বিবির ১০ দিনেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে বাগমারা থানায় পৃথক দুটি  সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ গৃহবধূরা হলেন- উপজেলার যোগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামের দুলাল আলী মণ্ডলের স্ত্রী লামিয়া (১৯) এবং শাহাজান আলী মণ্ডলের স্ত্রী মোছা. আশা বিবি (৩০)। সম্পর্কে তারা জা হন।

পরিবার সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে তারা দুজন একসঙ্গে বাড়ি থেকে বের হন।

Advertisement

এরপর আর বাড়িতে ফেরেননি। তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও সম্ভাব্য অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে সন্ধান চালিয়েছেন পরিবারের সদস্যরা।

তবে এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনার পর নিখোঁজ দুই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে বাগমারা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, জিডির সূত্র ধরে দুই গৃহবধূর সন্ধানে পুলিশ কাজ করছে। তাদের খুঁজে বের করতে সম্ভাব্য প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি মাঠপর্যায়ে প্রয়োজনীয় অনুসন্ধান চালানো হচ্ছে। উৎস: বাংলানিউজ24

 

  • সর্বশেষ