শিরোনাম
◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভারতের বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, রপ্তানি বেড়েছে ৭.৬৭% ◈ শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, আজ রা‌তেই ৬‌টি ম‌্যাচ ◈ ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে, সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা ◈ বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান ◈ সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার ◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন 

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৫ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে দীপ্ত টিভির সাংবাদিককে সন্ত্রাসীদের গুলি, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে জনতা

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে দীপ্ত টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে গুলি করেছে সন্ত্রাসীরা। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন সাংবাদিক জাহাঙ্গীর। পরে বাহিনী প্রধান সাকিবকে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার আটিয়াতলী এলাকায় এই ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক মেঘনার তীর পত্রিকার সম্পাদক আব্বাছ হোসেনের ছোট ভাই। বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক আব্বাছ হোসেন।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা বাহিনী প্রধান সাকিবের বিচার ও জড়িত অন্যদের গ্রেপ্তারের দাবি জানান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাংবাদিকতার পাশাপাশি শিক্ষকতা পেশার সাথে জড়িত ছিলেন জাহাঙ্গীর আলম। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর শহরের স্কুল থেকে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে যাওয়ার পথে সদর উপজেলার আটিয়াতলী এলাকায় পৌঁছলে বাহিনী প্রধান সাকিব ও তার কয়েকজন সহযোগীসহ সাংবাদিক জাহাঙ্গীরের পথ গতিরোধ করে। এক পর্যায়ে তার মোটরসাইকেল কেড়ে নেয়ার চেষ্টা করেন তারা। এতে জাহাঙ্গীর আলম বাধা দিলে তাকে গুলি ছুড়ে সন্ত্রাসীরা। এতে অল্পের জন্য সে প্রাণে রক্ষা পায় জাহাঙ্গীর। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা সাকিবকে আটক করে পুলিশে দেয়। সন্ত্রাসী সাবিকের বিরুদ্ধে সদর থানাসহ বিভিন্ন স্থানে হত্যা, চাঁদবাজি, বৈষম্যবিরোধী শিক্ষার্থী হত্যা ও মাদক আইনে কয়েকটি মামলা রয়েছে। সম্প্রতি সে জেল থেকে বের হয়। ঘটনার পর বাহিনী প্রধান সাকিবের বিচারের দাবিতে জকসিন বাজারে বিক্ষোভ করে ব্যবসায়ী ও স্থানীয়রা।  

স্থানীয়রা অভিযোগ করে বলেন, সন্ত্রাসী সাকিব হোসেন সদর উপজেলার আটিয়াতলী এলাকার সেলিম ড্রাইভারের ছেলে। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা পর্যায়ের নেতা। সাবিবের রয়েছে একটি সন্ত্রাসী বাহিনী। আর বাহিনীর প্রধান সে নিজেই। সন্ত্রাসী কার্যক্রমে পাশাপাশি এলাকায় মাদক ব্যবসার সাথেও জড়িত সেই। বৈষম্যবিরোধী চার শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম আসামি ছিল এই সাকিব। শিক্ষার্থী হত্যা ও মাদক আইনের মামলায় দীর্ঘদিন কারাভোগ করে সম্প্রতি জামিনে বের হয়ে এসে আবারও এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ে সাকিব।

এদিকে মাদক ব্যবসা ও সাকিবের বিরুদ্ধে সংবাদ করায় এই ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।

জাহাঙ্গীর আলমের বড় ভাই সাংবাদিক আব্বাছ হোসেন জানান, সন্ত্রাসী সাকিবের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসা নিয়ে সংবাদ প্রচার করার কারণে ক্ষিপ্ত হয়ে সাকিব ও তার বাহিনীর সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে। জাহাঙ্গীর আলমকে গুলি করলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যায় জাহাঙ্গীর। সাকিবের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার ও তার সহযোগিদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।  

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রব বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত সন্ত্রাসী সাকিবকে আটক করে থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ