শিরোনাম
◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভারতের বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, রপ্তানি বেড়েছে ৭.৬৭% ◈ শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, আজ রা‌তেই ৬‌টি ম‌্যাচ ◈ ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে, সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা ◈ বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান ◈ সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার ◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন 

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৪ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেনকে আহবায়ক, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী আসিফ আহমেদ লোকোসহ পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এর আগে গত সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছার পূর্ব মুহূর্তে ট্রেনের ল্যাকেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ওই লাইনে সকল ট্রেন চলাচল বন্ধ থাকে।

এঘটনার সাড়ে ৪ ঘন্টা পর রাত সাড়ে ১১টায় ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে ট্রেনের লাইনচ্যুত হওয়া লাগেজ ভ্যানের বগিটি উদ্ধার করলে উত্তরাঞ্চল থেকে ঢাকা এবং দক্ষিণ অঞ্চল খুলনা, রাজশাহীর মধ্যে বন্ধ থাকা ট্রেন পুনরায় স্বাভাবিক ভাবে চলাচল শুরু করে।

সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাদিজা খানম জানান, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাতেই রিলিফ ট্রেন এসে ট্রেনের লাইনচ্যুত হওয়া লাগেজ ভ্যানের বগিটি উদ্ধার করলে বন্ধ থাকা সকল ট্রেন পুনরায় স্বাভাবিক ভাবে চলাচল শুরু করে।

  • সর্বশেষ