শিরোনাম
◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভারতের বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, রপ্তানি বেড়েছে ৭.৬৭% ◈ শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, আজ রা‌তেই ৬‌টি ম‌্যাচ ◈ ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে, সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা ◈ বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান ◈ সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার ◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন 

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪৪ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী বছর হজের খরচ আরো কমবে : সংসদে ধর্মমন্ত্রী

মনিরুল ইসলাম : আগামী বছর হজের খরচ আরো কমবে বলে আশা প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি ২০২৩ সালে হাজিদের কাছ থেকে বিমান ভাড়া বাবদ নেওয়া এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, বর্তমানে যেখানে বিমান ভাড়া এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, সেখানে ২০২৩ সালে এত বেশি ভাড়া নেওয়া অর্থ কোথায় গেছে, তা খতিয়ে দেখা উচিত।

মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, এই সরকার প্রমাণ করেছে, হাজিদের জন্য ভাড়া কমে। ২০২৩ সালে বিমান ভাড়া ছিল এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। আর ২০২৭ সালে তা কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অতীতে নেওয়া অতিরিক্ত অর্থের হিসাব ও ব্যবহার তদন্ত হওয়া উচিত।

ধর্মমন্ত্রী কায়কোবাদ বলেন, ২০২৭ সালে সরকারি হজ প্যাকেজ-১-এর খরচ ২০২৬ সালের তুলনায় ৭৫ হাজার ৩৩৪ টাকা কমিয়ে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৬ সালে এ প্যাকেজের খরচ ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, খাবারের খরচ ছাড়া। অন্যদিকে হজ প্যাকেজ-২-এর খরচ ২০২৬ সালের তুলনায় ৫৩ হাজার ২৩৩ টাকা কমিয়ে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা করা হয়েছে। ২০২৬ সালে এ প্যাকেজের খরচ ছিল ৫ লাখ ৫৮ হাজার টাকা। নতুন প্যাকেজে খাবারের খরচও অন্তর্ভুক্ত করা হয়েছে।

ধর্মমন্ত্রী বলেন, প্যাকেজ-১-এ খাবারের জন্য ৪৯ হাজার ১৩৬ টাকা এবং প্যাকেজ-২-এ ২৯ হাজার টাকা অন্তর্ভুক্ত করা হয়েছে। খাবারের খরচসহ হিসাব করলে এবার হাজিরা আগের চেয়ে আরো কম খরচে হজ করার সুযোগ পাবেন। ২০২৬ সালের হজে সরকারি ব্যবস্থাপনায় যাওয়া ৪ হাজার ৩৪১ জন হাজির অব্যয়িত ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা তাঁদের ব্যাংক হিসাবে ফেরত দেওয়া হয়েছে। তিনি জানান, কোনো মধ্যস্থতাকারী ছাড়াই ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে সরাসরি হাজিদের ব্যাংক হিসাবে টাকা পাঠানো হয়েছে। প্যাকেজ-১-এর পূর্ণাঙ্গ ও শর্ট প্যাকেজের হাজিদের যথাক্রমে ৩৮ হাজার ৬৯৭ টাকা ও ৪৬ হাজার ৮৮৮ টাকা ফেরত দেওয়া হয়েছে।

সিট আপগ্রেডেশনের ক্ষেত্রে সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হয়েছে। প্যাকেজ-২-এর হাজিদের জনপ্রতি ২ হাজার ৫০৫ টাকা থেকে সর্বোচ্চ ৭৮ হাজার ৭১৩ টাকা এবং প্যাকেজ-৩-এর পূর্ণাঙ্গ প্যাকেজের হাজিদের ৩ হাজার ৭১৮ টাকা ফেরত দেওয়া হয়েছে।

২০২৬ সালের হজ সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে দাবি করেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে খাতভিত্তিক ব্যয় নির্ধারণের কারণেই উদ্বৃত্ত অর্থ হাজিদের ফেরত দেওয়া সম্ভব হয়েছে। গত বছর শেষ ফ্লাইটের সময় এক দম্পতি ভিসা থাকা সত্ত্বেও টিকিট না পাওয়ায় সৌদি আরবে আটকে পড়েছিলেন। পরে সৌদি আরব থেকে যোগাযোগ করে তাঁদের টিকিটের ব্যবস্থা করে হজে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। তিনি আরো বলেন, হাজিদের কোনো ধরনের ভোগান্তি যাতে না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আগামী বছর হজ ব্যবস্থাপনায় খরচ আরো কমানো এবং সেবার মান বাড়ানোর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ