শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬, ০৮:০১ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বেড়েছে

কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ায় ৫ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন, মিলছে ১৭৯ মেগাওয়াট

টানা কয়েকদিনের বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে টইটম্বুর হয়েছে রাঙামাটির কাপ্তাই লেক। পানির স্তর বাড়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) সব ইউনিট একযোগে চালু রয়েছে। আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রটি ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে।

কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত ৭ দিন ধরে কাপ্তাই লেকে পানির লেভেল দ্রুত বাড়ছে। ফলে আজ সকাল ৯টা পর্যন্ত ৫টি ইউনিট থেকে ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

কপাবিকের তথ্য অনুযায়ী, ১ নম্বর ও ২ নম্বর ইউনিট থেকে ৪২ মেগাওয়াট করে মোট ৮৪ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৩৫ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে ৩০ মেগাওয়াট করে মোট ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৫টি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।

শুষ্ক মৌসুমে বিগত জুন মাস পর্যন্ত ১টি বা ২টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও চলতি মাসের গত মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কেন্দ্রটির ৫টি ইউনিট একযোগে চালু করা হয়। সেদিন ৫টি ইউনিট থেকে ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।

কপাবিকের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীরা জানান, আজ সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ৯০.৩১ ফুট মিন সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এ সময়ে লেকে পানি থাকার কথা ৮৫.৪৪ ফুট মিন সি লেভেল (এমএসএল)। কাপ্তাই লেকে পানির ধারণক্ষমতা ১০৮ ফুট মিন সি লেভেল।

  • সর্বশেষ