শিরোনাম
◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা ◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের প্রতি জনগণের আস্থা পুনর্গঠনে সবার সহযোগিতা চাইলেন ঢাকা জেলা পুলিশ সুপার

আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: পুলিশের প্রতি জনগণের আস্থা পুনর্গঠনে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন।

রোববার সকালে ঢাকার ধামরাই থানায় মাদক নির্মূল কার্যক্রম, কমিউনিটি পুলিশিং কার্যক্রম এবং থানা ব্যারাক ভবনের কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
পুলিশ সুপার বলেন, গত ১৭ বছরে রাজনৈতিক অপব্যবহার এবং কিছু বিপথগামী সদস্যের কর্মকাণ্ডের কারণে পুলিশের প্রতি মানুষের আস্থায় ঘাটতি তৈরি হয়েছিল। তবে বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে চায়। এ জন্য পুলিশকে প্রতিপক্ষ নয়, বরং আপনজন হিসেবে দেখে অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলেরআহ্বায়ক নাজমুল হাসান অভি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ