শিরোনাম
◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা ◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬, ০৮:৪৯ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে হাম ৩ রোহিঙ্গা শিশুসহ ২০ জনের মৃত্যু 

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারে হামের উপসর্গে রোহিঙ্গা আরও এক শিশুর মৃত্যু হয়েছে; এ নিয়ে রোহিঙ্গা তিন শিশুসহ জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২০ জনে। 

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের।

ভুক্তভোগী শিশু আরফান ( ১৩ মাস ) উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নবী হোছনের ছেলে।

ডা. ছাবের বলেন, সারাদেশে হামের প্রাদুর্ভাবের প্রথমদিকে কক্সবাজারে সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে। সাম্প্রতিক সময়ে বিশেষ করে গত এক মাসে সংক্রমণ পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে থাকায় হামের উপসর্গে শিশুর মৃত্যুর হার দিন দিন কমছিল। কিন্তু গত ২১ জুনের এক শিশুর মৃত্যুর পর ১৩ দিনের ব্যবধানে রোহিঙ্গা আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

Advertisement

সিভিল সার্জন জানান, গত বুধবার ( ১ জুলাই ) হামের উপসর্গ নিয়ে ভুক্তভোগী রোহিঙ্গা শিশু আরফান’কে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় শিশুটির জ্বর, কাঁশি, খিঁচুনি, নিউমোনিয়া ও রক্তে ব্যাকটেরিয়া সংক্রমণজনিত সমস্যায় ভুগছিল। বৃহস্পতিবার মধ্যরাতের পর শারীরিক অবস্থার অবনতি ঘটনায় ওই শিশু মারা যায়।

এ নিয়ে রোহিঙ্গা তিন শিশুসহ জেলায় হামের উপসর্গের মৃতের সংখ্যা ২০ জনে দাঁড়ালো বলে জানান তিনি।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, গত ১ জানুয়ারী থেকে জেলায় এ পর্যন্ত হামের উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২৬৮ জন। এদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়েছে ৪ হাজার ১৬৪ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১০৪ জন।

  • সর্বশেষ