শিরোনাম
◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা ◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক

প্রকাশিত : ২৬ জুন, ২০২৬, ০৮:২৪ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। সংস্থাটির দাবি, ইয়াবাগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। 

শুক্রবার (২৬ জুন) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের রোকেয়া খাতুন (৪১) ও ইয়াসমিন (৩২)। তারা সম্পর্কে আপন বোন।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৬০ হাজার ইয়াবাসহ দুই নারীকে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ