শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৬ জুন, ২০২৬, ০৬:২৪ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন আওয়ামী যুবলীগের এক নেতা নিহত হয়েছে। এসময় মটরসাইকেলে থাকা তার স্ত্রী ও শিশু কন্যা আহত হয়েছে।

বৃহস্পতিবার(২৫ জুন)  দুপুরে নীলফামারী ডোমার মহাসড়কের কালীতলা এলাকায় সড়ক সংস্কারকাজ চলাকালীন রাস্তার খাল ও বড় গর্ত এড়িয়ে চলতে গিয়ে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন ডোমার উপজেলার চিলাহাটি এলাকার জাকারিয়া বসুনিয়ার ছেলে ও আওয়ামী যুবলীগ নেতা এ.কে.এম জাহাঙ্গীর বসুনিয়া রাসেল (৪৮)।

এসময় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী ও দুই সন্তান আহত হন। দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে ছিটকে পড়ে গেলে বাসের কয়েকজন যাত্রী আহত হন।

স্থানীয়দের অভিযোগ, নীলফামারী ডোমার মহাসড়কে সংস্কারকাজ চললেও বিভিন্ন স্থানে খাল ও বড় বড় গর্ত তৈরি হয়ে আছে। এসব ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। স্থানীয়রা দাবি করেন, সড়ক সংস্কারকাজে প্রয়োজনীয় নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় এ ধরনের প্রাণহানির ঘটনা ঘটছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেল থানায় নেয়া হয়েছে এবং বাস উদ্ধার করে থানায় নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়