শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

গাইবান্ধায় ব্যবসার আড়ালে অসামাজিক কার্যক্রম পরিচালনা এবং ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি রেস্তোরাঁয় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় ওই রেস্তোরাঁর ম্যানেজারকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন ঘাঘট নদীর পাড়ে ‘জাফলং চাইনিজ ফাস্টফুড’ নামের ওই রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক ম্যানেজারের নাম আমির হোসেন (৫০)। তিনি সদর উপজেলার দারিয়াপুর বাজারের মো. জয়নাল মিয়ার ছেলে। অন্যদিকে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি রেস্তোরাঁটির পার্শ্ববর্তী বাইরবন এলাকায়।

স্থানীয়রা জানান, আজ দুপুরে শিশুটিকে কৌশলে রেস্তোরাঁর ভেতরে ডেকে নিয়ে যান ম্যানেজার আমির হোসেন। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা রেস্তোরাঁটি ঘিরে ফেলে অভিযুক্ত আমিরকে ভেতরে অবরুদ্ধ করে রাখেন।
 
খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ তাকে নিয়ে চলে যাওয়ার পর উত্তেজিত জনতা রেস্তোরাঁটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
 
এ বিষয়ে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. শেখ মুত্তাজুল ইসলাম জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগে ওই ব্যক্তিকে স্থানীয় জনতার সহায়তায় আটক করা হয়েছে। তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়