শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ০৯:০২ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘোড়াশালে মাদক বিরোধী র‍্যালি শেষে ককটেল বিস্ফোরণ 

মাহবুব সৈয়দ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি : মাদককে না বলি, জীবনকে হ্যাঁ বলি, মাদক ছাড়ুন, সুস্থ জীবন গড়ুন প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশের ঘোড়াশালে এক মাদক বিরোধী সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে ঘোড়াশাল পৌরসভার সচেতন জনগণের ব্যানারে এ সভা ও র‍্যালির নের্তৃত্ব দেন ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া। ঘোড়াশাল বাজার ঈদগাহ ময়দান থেকে এ মাদক বিরোধী র‍্যালি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াশালের ঘোড়াচত্বর এসে এক সমাবেশ করে।এতে বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া।

এদিকে মাদক বিরোধী মিছিল শেষে ঘোড়াশাল শুক্কুর মিয়ার হোটেলের সামনের সড়কের উপর শহীদ ময়েজউদ্দিন সেতুর উপর থেকে ২ টি ককটেল মেরে দুর্বৃত্বরা পালিয়ে যায়।পরে ১টি ককটেল বিস্ফোরণ ঘটে,অপরটি অবিস্ফোরিত থাকে।পরে পুলিশ অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিয়ে যায়।

এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন বলেন,বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়