শিরোনাম
◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা ◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে সড়ক ও জনপথের উচ্ছেদ অভিযানে হামলা, আহত দুইজন

অদনান হোসেন, ধামরাই ঢাকা : ঢাকার ধামরাইয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নিয়মিত উচ্ছেদ অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুলডোজার চালক ও তার সহকারী আহত হয়েছেন। পরে অভিযান বন্ধ করে দেয় সড়ক ও জনপথ বিভাগ।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় সড়কের পাশে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, প্রতি বছর নিয়মিতভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ঢুলিভিটা এলাকায় অভিযান শুরু করা হয়। প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে কয়েকটি দোকান উচ্ছেদ করার পর একপর্যায়ে কিছু লোক বুলডোজার গাড়ি ও চালকের ওপর হামলা চালায়। এতে চালক ও তার সহকারী আহত হন।

সওজের পক্ষ থেকে আরও জানানো হয়, বর্তমানে অভিযান স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে আবারও ওই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

Advertisement

এদিকে উচ্ছেদ হওয়া হকারদের অভিযোগ, তাদের কোনো ধরনের নোটিশ না দিয়ে হঠাৎ করেই অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ।

সওজের নয়ারহাট শাখার উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক বলেন, “নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছিল। এ সময় হামলার ঘটনা ঘটে।”

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহামেদ রাফি বলেন, “সরকারি জায়গা দখলমুক্ত রাখতে নিয়ম অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে।

  • সর্বশেষ