শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ০৬:০৮ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যুৎ মিটারে ৮০ থেকে ৩০০ ডিজিটের টোকেনের ভোগান্তি: রিচার্জ করতে গিয়ে লক হচ্ছে মিটার

টাকা রিচার্জের পর গ্রাহকদের মোবাইলে ৮০ থেকে ৩০০ ডিজিটের অস্বাভাবিক দীর্ঘ টোকেন নম্বর আসছে। এত বড় টোকেন মিটারে প্রবেশ করাতে গিয়ে অনেকে ভুল করছেন। ফলে মিটার লক হয়ে যাচ্ছে। এতে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

পার্বতীপুর শহরের আমীরগঞ্জ মহল্লার গ্রাহক মনোয়ার হোসেন বলেন, ‘গত বৃহস্পতিবার স্থানীয় দোকান থেকে ১ হাজার টাকা রিচার্জ করি। রিচার্জের নম্বরে ৩০০ ডিজিটের টোকেন আসে। এত সংখ্যা কি একবারে চাপা যায়! পরে অন্যের সহযোগিতা নিয়ে বহু কষ্টে মিটার চালু হয়েছে।’

রবিউল ইসলাম, মাসুদ পারভেজ, বেলাল আহম্মেদসহ একাধিক গ্রাহক বলেন, মিটার রিচার্জ করতে গিয়ে তাঁরা চরম ভোগান্তিতে পড়ছেন। তাঁদের দাবি, আগের অ্যানালগ মিটারের তুলনায় প্রিপেইড পদ্ধতি মোটেও গ্রাহকবান্ধব নয়। অস্বাভাবিক দীর্ঘ টোকেন নম্বর মিটারে প্রবেশ করাতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে। এতে মিটার লক হয়ে গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হচ্ছে। শহরের পূর্ব হুগলিপাড়া মহল্লার আনোয়ার হোসেন বলেন, ‘মিটার সচল করতেও বাড়তি টাকা গুনতে হচ্ছে।’

শহরের শহীদ মিনার সড়কের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ‘আমাকে না জানিয়ে আমার ব্যবসাপ্রতিষ্ঠানে মিটার চেঞ্জ করা হয়েছে, অথচ আমি জানি না। এ বিষয়ে আমি নেসকো কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। এর সঠিক উত্তর দিতে পারেনি। বলেছে, পরে নাকি আমার সঙ্গে কথা বলবে। এখন পর্যন্ত তারা কথা বলেনি।’

পার্বতীপুর নেসকোর আবাসিক প্রকৌশলী মো. রুহুল আমিন বলেন, ‘মিটারে ৩০০ ডিজিট ইনপুট বড় কোনো জটিলতা নয়। গ্রাহক চাইলে এ ব্যাপারে আমরা সহযোগিতা দেব। মাঠপর্যায়ে নেসকো কর্মীরা দায়িত্বে আছেন। কাজেই কোনো প্রকার সমস্যা হওয়ার কথা নয়। অনেক গ্রাহক প্রতিদিনই আসেন মিটার লক হয়েছে যাওয়ার সমস্যা নিয়ে। আবেদন ফি দেওয়ার মধ্যে দিয়ে আবারও মিটার আনলক করে দেওয়া হয়। মিটারে এই নতুন মূল্যহার কার্যকর করতে রিচার্জ টোকেনের সঙ্গে অতিরিক্ত টোকেন পাঠানো হচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়