শিরোনাম
◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা ◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ১১:২৩ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় ধানের ফলার আঘাতে আহত কিশোরের মৃত্যু

আজিজুল ইসলামঃ বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজারে ধান বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে আহত কিশোর সাদিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। প্রায় এক মাস চিকিৎসাধিন অবস্থায় সাদিক মারা গেলেন। সাদিকের মৃত্যুর সংবাদ এলাকায় আসলে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

সোমবার (২২ জুন) সকাল ৭টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ মঙ্গলবার সকালে সাদিকের জানাজার নামাজ রায়পুর এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

সুত্রে জানায়, গত মাসের (২৫ মে) সকাল ১০ টার দিকে রায়পুর বাজারে ধান বিক্রি করতে আসেন রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামের হানিফা (৪৫) এবং তার ছেলে সাদিক (১৯)। সেখানে ধান কিনছিলো একই এলাকার সাবেক সেনা সদস্য হাসান মন্ডল ও তার ছেলে সাকিব। ধানের বস্তায় প্রতি মনে ১ কেজি করে বেশি দেওয়া হলেও ব্যবসায়ি হাসান ধান ওজন করে এক মনের কম দেখান।

এ নিয়ে সাদিক প্রতিবাদ করলে হাসানের ছেলে সাকিব চড়াও হয়। পরে সাকিব (ধানের নমুনা সংগ্রহের ‘ফলার’) দিয়ে আঘাত করলে গুরুতর জখম হয় সাদিক। এসময় তার পিতা হানিফা ও আহত হন। পরে আহত দু’জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সাদিককে।

বাঘারপাড়া থানার ওসি শাহজালাল আলম জানান, সাদিকের মৃত্যুর সংবাদ এলাকায় আসলে কিছুটা উত্তেজিত অবস্থার সৃষ্টি হয়েছিলো। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় মামলা চলমান আছে।

  • সর্বশেষ