শিরোনাম
◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা ◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ১০:৫৭ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে বিলে, ট্রেন চলাচল বন্ধ

মাহবুব সৈয়দ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশের ঘোড়াশালে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২২ জুন) রাতে ঘোড়াশাল রেলক্রসিংয়ে কিশোরগঞ্জ অভিমুখী এগারসিন্দুর ট্রেনের সাথে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সোয়া ৮টায় ঢাকা থেকে ছেড়ে আসে কিশোরগঞ্জ অভিমুখী এগারসিন্দুর ট্রেনটি। রাত সাড়ে ৯টায় ঘোড়াশাল-পলাশ বাইপাসে সড়কের রেলক্রসিং পার হচ্ছিল ট্রেনটি। এসময় ঘোড়াশাল থেকে পলাশগামী একটি ট্টাক রেলক্রসিং পার হওয়ার সময় ওই ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকটি উল্টে রেললাইনের পাশের বিলে পড়ে যায় এবং ট্রেনটির হর্স পাইপ ভেঙে লোকো ক্ষতিগ্রস্ত হয়। পরে ঘোড়াশাল-জিনারদী রেলস্টেশনের মাঝামাঝি স্থানে ট্রেনটি বিকল হয়ে পড়ে থাকে। এ ঘটনার পর শত শত ট্রেন যাত্রী চরম দুর্ভোগে পড়ে।

ঘোড়াশাল রেলক্রসিংয়ে দায়িত্বরত আব্দুর রব জানান, ট্রাক চালক বাধা উপেক্ষা করে রেলক্রসিং পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

জিনারদী রেলওয়ে স্টেশন মাস্টার বরকত হোসেন জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করতে কাজ চলছে। আপাতত রাত ১০টা থেকে ডাউন লাইনে চলাচল বন্ধ রয়েছে। আপ লাইনে ট্রেন চলাচল করছে। ক্ষতিগ্রস্ত ট্রেন উদ্ধারের পর দুই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

পলাশ থানার পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ট্রাক চালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। নরসিংদী রেলওয়ে পুলিশকে এ ঘটনার বিষয়ে জানানো হয়েছে। 

  • সর্বশেষ