শিরোনাম
◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা ◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক

প্রকাশিত : ২২ জুন, ২০২৬, ০৮:৪৬ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজার জেলা সদর হাসপাতালে রোগীর স্বজনবেশে মাদকের চালান লেনদেনকালে ইয়াবাসহ স্বামী ও স্ত্রীকে আটক

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজার জেলা সদর হাসপাতালে রোগীর স্বজনবেশে মাদকের চালান লেনদেনকালে ইয়াবাসহ স্বামী ও স্ত্রীকে আটক করেছে পুলিশ।

রোববার ( ২১ জুন ) রাত ৯ টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ অভিযান চালানো হয় বলে জানান, কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

আটকরা হল- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা জাগির হোসেন ও তার স্ত্রী আয়েশা আক্তার।

শেখ মোহাম্মদ আলী বলেন, রোববার দুপুরে টেকনাফের হোযাইক্যং এলাকা থেকে ইয়াবার চালান নিয়ে অটোরিকশা যোগে মাদক কারবারি চক্রের কতিপয় কক্সবাজারের উদ্দ্যেশে রওনা দেয়ার খবর পায় পুলিশ। খবরটি অবহিত হওয়ার পর পুলিশ একাধিক দলে ভাগ হয়ে সম্ভাব্য এলাকাগুলোতে নদরদারি বৃদ্ধি করে। 

এক পর্যায়ে রাত ৯ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে জরুরি বিভাগের সামনে সন্দেহজনক অটোরিকশাটি পুলিশ দেখতে পায়। এসময় গাড়ীতে এক নারী সহ দুইজনকে আটক করা হয়। পরে আটকদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করে পাওয়া যায় ১৭ হাজার ইয়াবা।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছ বলে জানান তিনি।

  • সর্বশেষ