শিরোনাম
◈ বজ্রপাতে তিন মাদ্রাসাশিক্ষার্থীসহ সারাদেশে নিহত ১১ ◈ প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর, বন্দিদের মুক্তিতে কূটনৈতিক তৎপরতার আশ্বাস ◈ নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র ও যুবদল নেতা সজীব ডিএমপির ডিবি হেফাজতে ◈ বাংলাদেশ-ভারত সীমান্তে বিজেপির জয়ে উদ্বেগ বাড়ছে ◈ মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কুয়ালালামপুরে উষ্ণ অভ্যর্থনা ◈ সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা শুরু ◈ ডিগ্রি আছে, চাকরি নেই: বাংলাদেশে কেন বাড়ছে শিক্ষিত বেকার ◈ কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাংলাদেশির ◈ টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জে স্বাগ‌তিক বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া ◈ সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

প্রকাশিত : ২১ জুন, ২০২৬, ১১:১৪ রাত
আপডেট : ২২ জুন, ২০২৬, ১২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র ও যুবদল নেতা সজীব ডিএমপির ডিবি হেফাজতে

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। খায়রুল ইসলাম সজীব নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক।

আজ রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে।

এ দিন দুপুরে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় এমপিপুত্র ও যুবদল নেতা খাইরুল ইসলাম সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে তাঁকে বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

যুবদল নেতা সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। সূত্র: আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়