শিরোনাম
◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা ◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক

প্রকাশিত : ২১ জুন, ২০২৬, ০৮:০০ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার প্রধান আসামী কারাগারে

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ শহরের পবহাটিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী মুরাদকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী সৌরভ মন্ডলকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার সকালে ঝিনাইদহ সদর থানায় দুই দিনের রিমান্ড শেষে পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সৌরভ মন্ডল পবহাটি এলাকার আলম মন্ডলের ছেলে।

জানা যায়, গত ২০২৫ সালের ২৯ নভেম্বর শহরের পবহাটি সিটি মোড়ে ব্যবসায়ী মুরাদকে কুপিয়ে হত্যা করে সৌরভ ও তার সহযোগীরা। এ ঘটনায় নিহতের স্ত্রী সাথী খাতুন বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামী করে সদর থানায় মামলা হত্যা মামলা দায়ের করে। এই মামলার কয়েকজন আসামী এর আগে গ্রেফতার হলেও পলাতক ছিলো মুল হোতা সৌরভ মন্ডল। গত ১১ জুন সদর আদালতে আত্মসমর্পণ করে সৌরভ মন্ডল। পরে ১৮ জুন পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে রোববার পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঝিনাইদহ সদর থানার এস আই সাখাওয়াত হোসেন বলেন, আসামী সৌরভ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিবে না। তবে আমাদের কাছে অনেক গুরুত্বপুর্ণ তথ্য দিয়েছে। পরবর্তীতে তা যাচাই করে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ