শিরোনাম
◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা ◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক

প্রকাশিত : ২১ জুন, ২০২৬, ০৯:০১ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবা সহ নারী যাত্রী আটক

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজার বিমানবন্দরে পাচারকালে ১০ হাজার ইয়াবাসহ যাত্রীবেশী এক নারীকে আটক করেছে বিমানবন্দরের কর্মিরা।

রোববার সকালে বিমানবন্দরে ঢাকাগামী যাত্রীদের ব্যাগসহ অন্যান্য মালামাল তল্লাশীর সময় ওই যাত্রীর ব্যাগে ইয়াবা পাওয়া যায় বলে জানান, বিমানবন্দরটির ম্যানেজার মোহাম্মদ গোলাম মুর্তুজা।

আটক নারী জেসমিন আক্তার (৩৭) চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নারায়নহাট এলাকার মৃত হারুন মিয়ার মেয়ে।

বিমানবন্দর কর্মিদের বরাতে গোলাম মুর্তুজা বলেন, সকালে কক্সবাজার থেকে নভোএয়ারের ঢাকাগামী প্রথম ফ্লাইট (VQ-922) এর এক নারী যাত্রী বোর্ডিং পাস সংগ্রহের পর হোল্ড লাগেজ স্ক্যানিং করা হচ্ছিল। এসময় বিমানবন্দর স্ক্যানিংয়ের দায়িত্বরত কর্মিরা লাগেজটিতে সন্দেহজনক বস্তুর উপস্থিতির সংকেত পান। পরে যাত্রীর ল্যাপটপ ব্যাগের দুই পাশের শকপ্রুফ ফোমের ভেতরে বিশেষ কৌশলে সেলাই করে রাখা সন্দেহজনক বস্তুগুলোর প্যাকেট বের করা হয়। 

“পরে ব্যাগের ভিতর থেকে বের করা প্যাকেটগুলো খুলে পাওয়া যায় ৯ হাজার ৮২৫ টি ইয়াবা। এসময় ঘটনাস্থলেই ব্যাগটি বহনকারি ওই নারী যাত্রীকে আটক করা হয়। “

উদ্ধার করা ইয়াবাসহ আটক নারীকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বিমানবন্দরের এ ম্যানেজার।

  • সর্বশেষ