শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ১২ মে, ২০২৬, ০৮:৪২ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক এমপি আনার নিখোঁজ নাকি হত্যাকাণ্ড দুই বছর পার হলেও হয়নি সঠিক তদন্ত, পরিবার এখনো পায়নি মরদেহ

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ -৪ (কালীগঞ্জ) আসনের আওয়ামীলীগের তিন বারের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার ভারতে গিয়ে নিখোজ বা হত্যাকান্ড ঘটনার আজ দুই বছর পূর্ণ হলো।

গত ২০২৪ সালের ১২ই মে তিনি ভারতে চিকিৎসা নিতে গিয়ে কলকাতার নিউটাউনে একটি ফ্লাটে হত্যার শিকার হন বলে বিভিন্ন গনমাধ্যমে প্রচার হয়। তবে, আলোচিত ওই খুন বা নিখোজের আজো কোন সঠিক হদিস মেলেনি। ওই সময়ে তাকে নিয়ে বাংলাদেশ ও ভারতের একাধিক গনমাধ্যমে প্রচার হয় একটি চক্র তাকে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে খন্ড খন্ড করে ফেলে দিয়েছে। এরপর বাংলাদেশের ডিবি পুলিশ খুনের রহস্য উন্মোচনে ভারতে তদন্তে গিয়ে এমপি আনারের মরদেহের কাটা টুকরা অংশ উদ্ধারের কথা জানায়। অপরদিকে ভারতের পুলিশ এমপি আনার হত্যা সন্দেহে বাংলাদেশের সন্ত্রাসী কসাই জেহাদ সহ ৩ জনকে আটক করে। পরে তাদের স্বিকারোক্তিতেই ভারতের পুলিশ এক অভিযান চালিয়ে কলকাতার অদুরে একটি পুকুর থেকে কয়েক টুকরা হাড় খন্ড উদ্ধার করে। যা ফরেনসিক পরিক্ষার মাধ্যমে চুড়ান্ত রিপোর্ট দেবার কথা। কিন্তু অদ্যাবধি দুই বছর পেরোলেও সাবেক এমপি আনারের পরিবার ওই রিপোট বা মরদেহের কোন টুকরা অংশ আজো হাতে পায়নি। যে কারনে মরহুম এমপি আনারের জানাজা নামাজ বা দাফন কার্ষ্যক্রমও সম্পন্ন করতে পারেনি পরিবারটি।

এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন জানায়, ভারতে চিকিৎসা নিতে গিয়ে তার পিতার 
নৃশংশতম হত্যাকান্ডের কথা বিভিন্ন গনমাধমের মাধ্যমে জেনেছে। ডরিন ক্ষোভের সাথেই বলেন, একজন এমপি হত্যাকান্ড মামলার মুল আসামী সাইদুল করিম মিন্টুনহ অন্নান্যরা কিভাবে জামিন পায়। এখন আমি আমার পিতা হত্যার বিচার পাবো তো? ডরিন বর্তমান তার বাবার খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তি হোক এটা সরকারের কাছে দাবী জানান।

ডরিন আরো জানায়, তার পিতার দেহের খন্ডাংশ উদ্ধারের পর ভারতের প্রসাশনের ডাকে ফরেনসিক রিপোটের জন্য নমুনা দিয়ে এসেছেন। কিন্তু, দুই বছর পার হল এখনো তারা কোন চুড়ান্ত রিপোট দেয়নি। বাবার মরদেহের খন্ডাংশও পায়নি। যে কারনে ইসলামী শরিয়হ মোতাবেক আজো তার বাবার জানাজা নামাজ ও দাফন কার্ষক্রম সম্পন্ন করতে পারেনি। এছাড়াও বাবার মৃত্যু সার্টিটিফিকেট না পাওয়াতেও পরিবারের বিভিন্ন কাজ সম্পন্নে সমস্যা হচ্ছে।

  • সর্বশেষ