শিরোনাম
◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬, ১০:২১ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৬, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে  

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচের দৈর্ঘ্য কমানো হয়েছে। সফরকারী দলের অনুরোধে তিন দিনের পরিবর্তে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।

সংশোধিত সূচি অনুযায়ী, আগামী ২২ ও ২৩ অক্টোবর এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূচিতেও পরিবর্তন এনেছে। আগামী ১৯ ও ২৪ অক্টোবর বিশ্রামের দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে।

প্রস্তুতি ম্যাচের পর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২৮ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর চট্টগ্রামে। ম্যাচটি শেষ হবে ৯ নভেম্বর।

প্রস্তুতি ম্যাচের সময় কমলেও মূল টেস্ট সিরিজের সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আসন্ন সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে দুই দল।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে থাকতে হলে দুই ম্যাচেই ভালো ফল করার লক্ষ্য থাকবে বাংলাদেশের।

  • সর্বশেষ