শিরোনাম
◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬, ১০:৩৬ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৬, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সফরে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কাকে ছাড়াই পাকিস্তান ও ইংল্যান্ডকে নিয়ে আসন্ন ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে খেলতে হবে লঙ্কানদের। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মাঠে ফেরার জন্য প্রয়োজনীয় মেডিকেল ছাড়পত্র না পাওয়ায় আসন্ন টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই ব্যাটার। তার পরিবর্তে ১৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন লাহিরু উদারা। খবর জিও সুপার।

আগামী ১৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হবে সাত ম্যাচের এই ত্রিদেশীয় সিরিজ।

নিশাঙ্কার পাশাপাশি দল থেকে বাদ পড়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ইংল্যান্ড সফরের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে না পারায় তাকে দলে রাখেননি নির্বাচকেরা।

৮৮ ওয়ানডেতে ৪০.৫৫ গড়ে রান করা আসালাঙ্কা সর্বশেষ তিন ইনিংসে করেছেন যথাক্রমে ১, ১১ ও ৭ রান। সাম্প্রতিক এই ব্যর্থতার কারণেই দল থেকে বাদ পড়তে হয়েছে তাকে।

Advertisement

স্বাগতিক পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। সূচি অনুযায়ী, ১৮ অক্টোবর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পাকিস্তান। একই ভেন্যুতে ২০ অক্টোবর ইংল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিকেরা।

এরপর ২২ অক্টোবর রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। লাহোরে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সেখানে ২৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান। ২৭ অক্টোবর একই মাঠে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৯ অক্টোবর শ্রীলঙ্কা ও ইংল্যান্ড একে অপরের বিপক্ষে খেলবে। তিন দলের মধ্যে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ৩১ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে।

ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার ১৬ সদস্যের দল

লাহিরু উদারা, অ্যাভিশকা ফার্নান্দো, কামিল মিশারা, কুশল মেন্ডিস (অধিনায়ক), পাভান রত্ননায়েকে, সাহান আরাচ্চিগে, কামিন্দু মেন্ডিস, জনিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, সচিন্দু কলম্বাগে, দুশমন্ত চামিরা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা ও এশান মালিঙ্গা।

  • সর্বশেষ