শিরোনাম
◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬, ১০:২৯ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৬, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগরকরের উত্তরসূরি হতে নারাজ দুই তারকা, বিপাকে ভারতীয় ক্রিকেট বোর্ড

বোর্ডের বৈঠকে (বাঁ দিক থেকে) শিবসুন্দর দাস, রুদ্রপ্রতাপ সিংহ, দেবজিৎ শইকীয়া, ভিভিএস লক্ষ্মণ, প্রজ্ঞান ওঝা ও অজয় রাতরা।

স্পোর্টস ডেস্ক : অজিত আগরকরের বিদায়ে ভারতের প্রধান নির্বাচকের পদে নতুন মুখ খুঁজছে বিসিসিআই। কিন্তু পশ্চিমাঞ্চল থেকে যোগ্য প্রার্থী বাছাই করতে গিয়ে হিমশিম খাচ্ছে বোর্ড। প্রায় ১০০ টেস্ট খেলা দুই প্রাক্তন ক্রিকেটারও ফিরিয়ে দিয়েছেন নির্বাচক হওয়ার প্রস্তাব।

ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকরের বিকল্প খুঁজতে হিমশিম খাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পশ্চিমাঞ্চল থেকে নতুন নির্বাচক নিয়োগের উদ্যোগ নিলেও পছন্দের প্রাক্তন ক্রিকেটারদের রাজি করাতে পারছে না বোর্ড। এমনকি দেশের হয়ে প্রায় ১০০ টেস্ট খেলা দুই প্রাক্তন ক্রিকেটারও নির্বাচক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য প্রার্থী হিসেবে পার্থিব পটেলের নাম আলোচনায় এলেও তিনি আবেদন করেননি। গত ১৪ অক্টোবর ছিল আবেদন জমা দেওয়ার শেষ দিন।

আগরকরের বিদায়ের পর অন্তর্বর্তী প্রধান নির্বাচকের দায়িত্ব সামলাচ্ছেন প্রজ্ঞান ওঝা। আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতায় এগিয়ে থাকায় তাঁকেই মেয়াদের বাকি সময়ের জন্য চেয়ারম্যান হিসেবে রাখতে পারে বিসিসিআই।

এদিকে, পশ্চিমাঞ্চলের সম্ভাব্য প্রতিনিধি হিসেবে রমেশ পাওয়ারের নাম আলোচনায় রয়েছে। তাঁকে জাতীয় নির্বাচক কমিটিতে আনা হলে ছোটদের নির্বাচক কমিটির চেয়ারম্যান করা হতে পারে সমীর দিঘেকে। তবে আগরকরের স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি।

  • সর্বশেষ