শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত'

আন্তর্জা‌তিক ডেস্ক : ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, আগ্রাসনের মোকাবিলায় ইরান জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার সহজাত অধিকার প্রয়োগ করেছে। ইরান যুদ্ধকামী নয়, তবে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

 ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাবাদি বৃহস্পতিবার (১৫ অ‌ক্টোবর) এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা তৈরির পদক্ষেপবিষয়ক সম্মেলন (সিকা)-এর শীর্ষ বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে ইরানের অবস্থান তুলে ধরেন। -- পার্সটু‌ডে

তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সামরিক হামলার শিকার হয়েছে। এসব হামলা ইরানের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এগুলো আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি, আন্তর্জাতিক মানবিক আইন এবং জাতিসংঘ সনদের পরিপন্থী।

তিনি আরও বলেন, গত ১৬ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ইরানের জনগণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর অবৈধ সামরিক আগ্রাসনের মুখোমুখি হয়েছে। নিবিড় কূটনৈতিক আলোচনা চলাকালেই এই আগ্রাসন শুরু হয়।

গারিবাবাদি বলেন, সর্বশেষ আগ্রাসন শুরুর প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা শহীদ হন। এ ছাড়া ইরানের বহু নাগরিক প্রাণ হারান। তাদের মধ্যে দক্ষিণ ইরানের মিনাব শহরের শাজারেয়ে তাইয়্যেবা স্কুলের ১৬৮ জন নিষ্পাপ শিক্ষার্থীও রয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে থাকা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পাশাপাশি দেশটির গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতেও হামলা চালানো হয়।

ইরানের এই উপমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকগোষ্ঠী বিশ্বে নিরাপত্তাহীনতা ও আইনহীনতার সবচেয়ে বড় উৎস। আন্তর্জাতিক সম্প্রদায় যদি এখনই তাদের থামাতে না পারে, তাহলে তাদের আগ্রাসন সব স্বাধীন দেশের বিরুদ্ধে ছড়িয়ে পড়বে।

  • সর্বশেষ