শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ১০ মে, ২০২৬, ১১:১২ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাপাসিয়ায় পাঁচ খুন: মা, তিন সন্তান ও ভাইকে একসঙ্গে দাফন

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে হত্যার হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই জেলায়। নিহতদের মরদেহ রোববার (১০ মে) সকালে গোপালগঞ্জে পৌঁছালে এক মর্মস্পর্শী পরিস্থিতির সৃষ্টি হয়। পরে জানাজা শেষে মা, তিন শিশু সন্তান ও ভাইকে গ্রামের বাড়িতে পাশাপাশি পাঁচটি কবরে দাফন করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে মরদেহবাহী দুটি ফ্রিজিং ভ্যান গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি উত্তর চরপাড়া গ্রামে পৌঁছায়। এ সময় প্রিয়জনদের একনজর দেখতে শত শত মানুষ ভিড় জমান। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।

নিহতরা হলেন- শারমিন আক্তার (৩০), তার তিন মেয়ে মীম খানম (১৫), উম্মে হাবিবা (৮), ফারিয়া (২) এবং শারমিনের ছোট ভাই রসুল মিয়া (২২)।

বেলা ১১টার দিকে পাইককান্দি পঞ্চপল্লী মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও এলাকাবাসীর ঢল নামে। জানাজা শেষে উত্তর চরপাড়া নতুন কবরস্থানে পাশাপাশি পাঁচটি কবরে তাদের চিরনিদ্রায় শায়িত করা হয়। একসঙ্গে একই পরিবারের পাঁচজনের দাফনের দৃশ্য দেখে উপস্থিত জনতা চোখের পানি ধরে রাখতে পারেননি।

Advertisement

শনিবার সকালে কাপাসিয়ার রাউৎকোনা পূর্বপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে পাঁচজনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে চিরকুট, টাইপ করা অভিযোগপত্র ও মাদকসেবনের আলামত পাওয়া গেছে। নিহত শারমিনের স্বজনদের দাবি, পারিবারিক কলহ ও স্বামী ফোরকান মিয়ার সন্দেহপ্রবণ আচরণের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ফোরকান দ্বিতীয় বিয়ে করা নিয়েও স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। হত্যাকাণ্ডের পর থেকেই গৃহকর্তা ও মূল অভিযুক্ত ফোরকান মিয়া পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, ফোরকান কয়েকজন স্বজনকে ফোন করে হত্যার কথা স্বীকার করেছেন এবং পরে মোবাইল বন্ধ করে আত্মগোপনে চলে যান। গাজীপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দ্রুত ময়নাতদন্ত শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ, ডিবি, পিবিআই ও সিআইডি সমন্বিতভাবে কাজ করছে। মূল আসামিকে গ্রেপ্তারে জোর তৎপরতা চালানো হচ্ছে।

 

  • সর্বশেষ