শিরোনাম
◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব ◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে! ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীরা অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন ◈ এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে আইনের খসড়া অনুমোদন

প্রকাশিত : ১০ মে, ২০২৬, ০৭:০০ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী ঐতিহাসিক নিমকালী মন্দিরে চুরি, নিয়ে যায় স্বর্ণলংকার সহ পূজার কাঁসা

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পালেগ্রাম শ্রী শ্রী আদি নিমকালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (৯ মে) মধ্যরাতে এই চুরির ঘটনা ঘটতে পারে। বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন  সহ ঘটনার সাথে জড়িতদের সনাক্তের চেষ্টা করছে বলে সুত্রে জানা যায়।

বাঁশখালী শ্রী শ্রী আদি নিমকালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিন্টু কান্তি পাল বলেন, এই মন্দিরটি অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী মন্দির। এই মন্দিরটি আনুমানিক ১৭১০ খ্রিষ্টাব্দে প্রায় ৩১৬ বছর পূর্বে প্রতিষ্ঠা করেন তৎকালীন জমিদার রাম সুন্দর শর্মা। তিনি স্বপ্নে স্বপ্নাদিষ্ট হয়ে মানিক পাঠান গ্রামের সোনাইছড়ি খালের পশ্চিমে ভেসে আসা নিম কাঠ দিয়ে মা কালীর প্রতিমা তৈরি করেন। পরবর্তীতে এক সন্ন্যাসীর মাধ্যমে এই মন্দিরে পূজার্চনা শুরু হয়।

এই স্থানটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র এবং ঐতিহাসিক গুরুত্ব বহন করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় প্রতিদিনের ন্যায় সন্ধ্যা উপাসনা শেষ করে মন্দির পরিচালনার সকল কর্মচারিগণ তালা বন্ধ করে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় মন্দির ত্যাগ করেন। প্রতিদিনের ন্যায় শনিবার ভোর সকালে বাল্য ভোগ করা কার্তিক পাল এসে দেখতে পান গেইটের তালা ভেঙে মায়ের মূল মন্দিরের প্রবেশদ্বারের তালা ভেঙ্গে উদ্দেশ্য প্রনোদিতভাবে চোরের দল মায়ের গর্ভগৃহে প্রবেশ করে মায়ের মূর্তিতে পরিধিত অনুমানিক ৫ ভরি স্বর্ণলংকার সহ পূজার কাঁসা-পিতলাদি চুরি করে নিয়ে যায়।

শ্রী শ্রী আদি নিমকালী মন্দির নামে পরিচিত এই মন্দিরে প্রতিদিন বাল্য ভোগ করা কার্তিক পাল বলেন, তাঁদের প্রায় সাড়ে তিনশত বছরের পুরোনো এই মন্দিরে আগে কখনো চুরির ঘটনা ঘটেনি। শনিবার সকাল সাড়ে ছয়টায় মন্দিরে প্রবেশ করে চুরির বিষয়টি টের পান তিনি। পরে মন্দির কর্তৃপক্ষ, স্থানীয় ইউপি সদস্য, চেয়ারম্যান এবং থানা পুলিশকে জানিয়েছেন। এ ঘটনায় বাঁশখালী থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে শ্রী শ্রী আদি নিমকালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রবাস পাল বলেন, প্রতিদিনের ন্যায় সন্ধ্যা উপাসনা শেষ করে মন্দির পরিচালনার সকল কর্মচারিগণ তালা বন্ধ করে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় মন্দির ত্যাগ করেন। কিন্ত শনিবার রাতে মায়ের মূল মন্দিরের প্রবেশদ্বারের তালা ভেঙ্গে উদ্দেশ্য প্রনোদিতভাবে চোরের দল মায়ের গর্ভগৃহে প্রবেশ করে মায়ের মূর্তিতে পরিধিত অনুমানিক ৫ ভরি স্বর্ণলংকার সহ পূজার কাঁসা-পিতলাদি চুরি করে নিয়ে যায়।

এ ব্যাপারে রামদাস হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বাকচী বলেন, মন্দিরের প্রবেশপথের গেইটের তালা ভেঙে চোর মন্দিরে প্রবেশ করে স্বর্ণ ও রুপার তৈরি মূর্তির অলংকার গুলো চুরি করে নিয়ে যায়। আমরা অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছি এবং সম্ভাব্য সকল স্থানের সিসি ক্যামরা দেখে চোর সনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি বলে তিনি জানান।

  • সর্বশেষ