শিরোনাম
◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা ◈ ‘জনবান্ধব নয়, গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টিকারী বাজেট: সংসদে রফিকুল ইসলাম খান ◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ◈ কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, সহায়তা ১১০ কোটি ডলার ◈ দেশের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব, চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন জনগণের: সংসদে প্রধানমন্ত্রী ◈ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস ◈ আমরা সবাই চাই, আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে: মির্জা ফখরুল ◈ জাতীয় পরিচয়পত্র ১৫ বছর পূর্ণ হলেই নবায়ন বাধ্যতামূলক করতে ভাবছে নির্বাচন কমিশন! (ভিডিও) ◈ ক্রীড়াবিদদের সুযোগ দিলে বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বাড়বে: সেনাপ্রধান

প্রকাশিত : ১০ মে, ২০২৬, ০৬:৩৭ বিকাল
আপডেট : ২৭ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেল কোরবানির দুই ষাঁড়

আদনান হোসেন, ধামরাই ঢাকা প্রতিনিধি : ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার এলাকায় গোয়ালঘরে অগ্নিকাণ্ডে কোরবানির ঈদ উপলক্ষে লালন-পালন করা দুটি পূর্ণবয়স্ক ষাঁড় গরু পুড়ে মারা গেছে। তবে একটি গাভীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

শনিবার রাত পৌনে ১২টার দিকে স্থানীয় বাসিন্দা রশিদ আলীর গোয়ালঘরে এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তেই আগুন গোয়ালঘরের চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোরবানির ঈদে বিক্রিরজন্য প্রস্তুত দুটি ষাঁড় গরু পুড়ে মারাযায়।

ফায়ার সার্ভিস জানায়, গোয়ালঘরে রান্নার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ শুকনা জ্বালানি সংরক্ষণ করা ছিল। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ার সৃষ্টি হয়। ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল

  • সর্বশেষ
  • জনপ্রিয়